PM Modi US Visit: গ্রিনভিলের বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে মোদী- বাইডেন, মার্কিন রাষ্ট্রপতিকে ধন্যবাদ ভারতের প্রধানমন্ত্রীর (দেখুন পোস্ট)

তকাল কোয়াড সম্মেলনের আগে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর নির্বাচনী ক্ষেত্র ডেলাওয়ারের উইলমিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিশেষ সম্মান জানাতে বাইডেন, তাঁর বাড়ি গ্রিনভিলে ভারতের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করেছিলেন।

PM Modi US Visit: গ্রিনভিলের বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে মোদী- বাইডেন, মার্কিন রাষ্ট্রপতিকে ধন্যবাদ ভারতের প্রধানমন্ত্রীর (দেখুন পোস্ট)
Modi-Biden Meet Photo Credit: X@narendramodi

কোয়াড লিডার্স বৈঠকে যোগ দিতে তিন দিনের মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোয়াডের বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘে আলোচনায় অংশ নেবেন এবং বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। গতকাল কোয়াড সম্মেলনের আগে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর নির্বাচনী ক্ষেত্র ডেলাওয়ারের উইলমিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিশেষ সম্মান জানাতে বাইডেন, তাঁর বাড়ি গ্রিনভিলে ভারতের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করেছিলেন। এই বৈঠকে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয়।

নিজের বাড়িতে ডাকার জন্য নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এক ঘণ্টার বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরও দৃঢ় করা সম্ভব হয় সেই বিষয়টির ওপরই এই আলোচনায় জোর দেওয়া হয়েছে।

বৈঠক শেষে  বাইডেন লিখেছেন, দু’দেশের সম্পর্কের ইতিহাসে এর চেয়ে মজবুত নিকট ও বহুমুখী অংশীদারিত্ব এর আগে কখনও হয়নি।

আজ সকালে নিউইয়র্কে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হয়ে তাঁদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এর পর তিনি মার্কিন কয়েকটি কোম্পানির সিইও- দের সঙ্গেও বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে আলোচনায় বসবেন।

(The above story first appeared on LatestLY on Sep 22, 2024 09:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).