PM Narendra Modi: মুক্ত বানিজ্যচুক্তি সেরে কিয়ের স্টার্মারের সঙ্গে দোকানে দাঁড়িয়ে চা পান করলেন প্রধানমন্ত্রী মোদী
বুধবার রাতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে দীর্ঘ প্রতিক্ষিতি মুক্ত বানিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন মোদী। এই চুক্তি দুই দেশের বানিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে মজবুত করার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। ফলে এই মুক্ত বানিজ্যচুক্তির কারণে লাভবান হবে দুই দেশ। দু’দিনে ব্রিটেন সফরে গিয়ে বৃহস্পতিবার প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী মোদী। সঙ্গে ছিলেন স্টার্মারও। এদিন ব্যস্ততার মাঝেই কিছুটা সময় পেতেই স্থানীয় এক ভারতীয় চায়ের স্টলে গিয়ে চা পান করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
চায়ে পে চর্চা
আর সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেন প্রধানমন্ত্রী মোদী। ক্যাপশনে তিনি লেখেন, চেকার্সে প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের সাথে 'চাই পে চর্চা। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় ও শক্তিশালী হয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর ব্রিটেন এই প্রথম কোনও দেশের সঙ্গে বড়সড় চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে বছরে ৩ হাজার ৪০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক চুক্তি হল দুই দেশের মধ্যে।
মালদ্বীপ সফর প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত, ব্রিটেন সফর সেরে আগামীকালই মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫-২৬ জুলাই মালদ্বীপে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মহম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম মালদ্বীপ সফরে যাচ্ছেন মোদী। মালদ্বীপের ৬০ তম জাতীয় দিবসে বিশেষ অতিথি হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী মোদী।
(The above story first appeared on LatestLY on Jul 24, 2025 10:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

