Philadelphia Shooting Video: গভীর রাতে ফিলাডেলফিয়ায় এক নাগাড়ে গুলি, আহত বহু, দেখুন ভিডিয়ো
শনিবার রাতে ফিলাডেলফিয়ায় গোলাগুলির জেরে পরপর ১২ জন আহত হন। আহদের প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও কে বা কারা ফিলাডেলফিয়ায় এক নাগাড়ে গুলি চালাতে শুরু করে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
দিল্লি, ৬ নভেম্বর: শনিবার গভীর রাতে ভয়াবহভাবে গুলি চলল ফিলাডেলফিয়ায় (Philadelphia)। শনিবার রাতে ফিলাডেলফিয়ায় গোলাগুলির জেরে পরপর ১২ জন আহত হন। আহদের প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও কে বা কারা ফিলাডেলফিয়ায় এক নাগাড়ে গুলি চালাতে শুরু করে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ফিলাডেলফিয়া পুলিশের তরফেও এই মুহূর্তে কোনও মন্তব্য করা হয়নি।
#BREAKING: Mass shooting outside Jack’s Bar in Philadelphia
Multiple law enforcements are responding to mass shooting outside Jack’s Bar in Kensington Philadelphia At least 12 people have shot outside with multiple victim’s being rushed into hospitals pic.twitter.com/HKTFt0u7FS
— R A W S A L E R T S (@rawsalerts) November 6, 2022
রিপোর্টে প্রকাশ, শনিবার রাতে ফিলাডেলফিয়ার ই অ্যালেগনি রোড একটি কালো রঙের গাড়ি দাঁড় করানো ছিল। ই অ্যালেগনি রোডে একটি পানশালার বাইরে ওই গাড়িটি ছিল। ই গাড়ি থেকে আচমকা রাত ১০.৪৫ নাগাদ এলোপাথাড়ি গুলি চালানো হয়। যার জেরে একের পর একজন আহত হন।
(The above story first appeared on LatestLY on Nov 06, 2022 10:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

