Pakistan Fearing Indian Air Strikes: যেকোনও সময় হামলা চালাতে পারে ভারত, আকাশ পথে হানাদারির ভয়ে কাঁপছে পাকিস্তান, কী করল ইসলামাবাদ দেখুন
পহেলগামের পর ভারত যেভাবে সিন্ধু চুক্তি স্থগিত-সহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করছে, সেই সময় ইসলামাবাদের নির্দেশে আন্তর্জাতিক সীমান্তে পাক সেনা গুলি চালাচ্ছে। পহেলগামের পর থেকে এখনও পর্যন্ত সীমান্ত সন্ত্রাস অব্যাহত রেখেছে পাকিস্তান।
দিল্লি, ২৯ এপ্রিল: পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর থেকে ভয়ে কাঁপছে পাকিস্তান (Pakistan)। ভারতীয় বায়ুসেনার (Indian Airstrike) বিমান কখন যে পাকিস্তানে প্রবেশ করে হামলা চালাবে, তা নিশ্চিত করতে পারছে না ইসলামাবাদ (Islamabad)। তাই তো সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করেছে পাকিস্তান। রিপোর্টে প্রকাশ,ভারতের হামলা ঠেকাতে শিয়ালকোট সেক্টর থেকে একটি র্যাডার বসিয়েছে পাকিস্তান। যেখানে ভারতের তরফে সম্ভাব্য কোনও আকাশ পথে হামলা হলে, তা রোধ করা যাবে। ফলে শিয়ালকোট সেক্টর থেকে একটি শক্তিশালী র্যাডার পাক সেনার তরফে বসানো হয়েছে।
পাশাপাশি পাঞ্জাবের (Punjab) ফিরোজ়পুর সেক্টর থেকে ভারতীয় সেনা কী করছে, সেদিকেও কড়া নজর রাখছে পাকিস্তান। সবকিছু মিলিয়ে পহেলগামের পর থেকে কার্যত ভয়ে কুকড়ে রয়েছে পাক সেনা।
আরও পড়ুন: Indian Army Video: রণহুঙ্কার ভারতীয় সেনার, এক ফুৎকারে উড়ে যাবে পাকিস্তান দেখুন
এদিকে পহেলগামের পর ভারত যেভাবে সিন্ধু চুক্তি স্থগিত-সহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করছে, সেই সময় ইসলামাবাদের নির্দেশে আন্তর্জাতিক সীমান্তে পাক সেনা গুলি চালাচ্ছে। পহেলগামের পর থেকে এখনও পর্যন্ত সীমান্ত সন্ত্রাস অব্যাহত রেখেছে পাকিস্তান। সোমবার রাতভরও পাকিস্তানি রেঞ্জার্সরা গুলি চালায় ভারতীয় সেনা বাঙ্কার লক্ষ্য করে। যার যোগ্য জবাব ভারতের তরফেও দেওয়া হচ্ছে সমানভাবে।
পহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তান প্রথমে একাধিক মন্তব্য করলেও পরে সুর নরম শুরু করে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, পহেলগামে যা হয়েছে, তার জন্য তাঁরা নিরপেক্ষ তদন্তে রাজি। পাক প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের গলাতেও শোনা যায় সেই একই সুর।
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 12:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

