Pakistan: ভারতের যুদ্ধপ্রস্তুতি দেখে ঘুম উড়েছে, ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষার মাধ্যমে শক্তি প্রদর্শন করল পাকিস্তান
পহেলগাম হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সীমান্ত এলাকায় ক্রমশ উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দিয়েছে পাক সেনা।
পহেলগাম (Pahalgam) হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সীমান্ত এলাকায় ক্রমশ উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দিয়েছে পাক সেনা। যদিও তার জবাবও দিয়েছে ভারতীয় সেনা। অন্যদিকে জলপথে হোক বা আকাশপথে প্রতিনিয়ত শক্তি প্রদর্শন করে যাচ্ছে ভারত। গত শুক্রবারই দেখা গিয়েছে উত্তরপ্রদেশের আকাশে উড়ছে রাফাল, মিরাজের মতো যুদ্ধবিমান। এছাড়া্ দিনকয়েক আগে জলপথে আইএন বিক্রান্তকে মহড়ার দিতে দেখা গিয়েছে। অন্যদিকে অবশ্য ভারতের এই প্রস্তুতি দেখে ঘুম উড়েছে পাকিস্তানের।
ক্ষেপনাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
তাই শনিবার সকাল থেকেই ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা শুরু করে দিয়েছে পাক সেনা। জানা যাচ্ছে, এদিন ইসলামাবাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ৪৫০ কিলোমিটার রেঞ্জের সারফেস-টু-সারফেস ব্যালেস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করা হয়েছে। মিসাইলটি আবদালি উইপেন সিল্টেম নামে পরিচিত। পাক সরকারের তরফ থেকে এই পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করা হয়েছে।
ভারত-পাকিস্তানের সম্পর্ক
প্রসঙ্গত, ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ইতি টেনেছে ভারত। বিশেষ করে সিন্ধু চুক্তি স্থগিত করার পরই বাকযুদ্ধ শুরু করে দিয়েছে পাকিস্তান। যদিও ভারত বিশেষ কথাবার্তা না বলে নীরবে শক্তি প্রদর্শন করে যাচ্ছে।
(The above story first appeared on LatestLY on May 03, 2025 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

