Pakistan Army Chief: পাকিস্তানি সেনা প্রধান বাজওয়াকে নিয়ে তোলপাড়
গত ৬ বছরে বাজওয়ার পরিবার, কাছের আত্মীয়স্বজনের সম্পত্তি কীভাবে হু হু করে বেড়েছে। একাধিক ব্যবসা শুরু করেছেবাজওয়ার পরিবার। একের পর এক ব্যাবসার জেরে চাকরি জীবন শেষের আগেই বাজওয়ার পরিবার এবং আত্মীয়স্বজনরা কার্যত বিলিয়নেয়রে পরিণত হয়েছেন।
ইসলামাবাদ, ২১ নভেম্বর: ২ সপ্তাহ আগে পাকিস্তানের (Pakistan) সেনা প্রধান জেনারেলন কামার জাভেদ বাজওয়ার চাকরি জীবন শেষ। জেনারেল বাজওয়ার চাকরি জীবন শেষের মুখে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে গত ৬ বছরে জেনারেল বাজওয়ার সম্পত্তি বেড়েছে দ্বিগুন, চতুর্গুন হারে। গত ৬ বছরে পাকিস্তানের অন্যতম শক্তিশালী পরিবারের পাশাপাশি বাজওয়ার পরিবার বিলিয়নেয়রে পরিণত হয়েছে বলে রিপোর্ট। পাক সাংবাদিক আহমেদ নুরানি সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেন। যেখানে নুরানি দাবি করেন, গত ৬ বছরে বাজওয়ার পরিবার, কাছের আত্মীয়স্বজনের সম্পত্তি কীভাবে হু হু করে বেড়েছে। একাধিক ব্যবসা শুরু করেছেবাজওয়ার পরিবার। একের পর এক ব্যাবসার জেরে চাকরি জীবন শেষের আগেই বাজওয়ার পরিবার এবং আত্মীয়স্বজনরা কার্যত বিলিয়নেয়রে পরিণত হয়েছেন।
ফলে বাজওয়ার পরিবার বিশেষ করে স্ত্রী আয়েষা আহমেদ, বউমা মানুর সাব্বির এবং পরিবারের অন্যদের উপর নজর রাখা হয়েছে।
জানা যাচ্ছে, গত ৬ বছরে বাজওয়ার পরিবার দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যবসা যেমন শুরু করেছেন, তেমনি আন্তর্জাতিকস্তরেও বাড়িয়েছেন সম্পত্তি। করাচি, ইসলামাবাদে হু হু করে বাড়তে শুরু করেছে বাজওয়ার পরিবারের সদস্যদের সম্পত্তি। সবকিছু মিলিয়ে গত ৬ বছরে বাজওয়া কীভাবে বিপুল সম্পত্তি মালিক হলেন, তা নিয়ে শুরু হয়েছে খোঁজ। রিপোর্ট অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে জেনারেল বাজওয়ার সম্পত্তি দ্বিগুন, চতুর্গুন হারে বৃদ্ধি পেয়েছে।
(The above story first appeared on LatestLY on Nov 21, 2022 11:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

