India-Pakistan Conflict: পরমাণু অস্ত্র প্রয়োগের জন্য বৈঠক ডেকেও পিছিয়ে এল পাকিস্তান, দাবি ওড়ালে প্রতিরক্ষামন্ত্রী
ভেবেছিল চুপিসারে বৈঠক ডেকে পরমাণু অস্ত্র নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। এই নিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজেই ন্যাশনাল কম্যান্ড অথোরিটি অথবা এনসিএ-র সদস্যদের বৈঠকে ডেকেছিলেন।
ভেবেছিল চুপিসারে বৈঠক ডেকে পরমাণু অস্ত্র নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। এই নিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজেই ন্যাশনাল কম্যান্ড অথোরিটি (National Command Authority) অথবা এনসিএ-র সদস্যদের বৈঠকে ডেকেছিলেন। কিন্তু পাক সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই খবর আগে থেকে রটে যেতেই পিছিয়ে এল ইসলামাবাদ। শনিবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা আদপে হয়নি বলেই খবর। এমনকী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ কার্যত এই জল্পনা উড়িয়েই দিয়েছেন। যদিও শাহবাজ শরিফের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও মন্তব্যই করা হয়নি।
বৈঠক হয়নি ইসলামাবাদে
বলে রাখা ভালো যে, পাকিস্তানে পরমাণু অস্ত্র বা উচ্চমানের ব্যালেস্টিক মিসাইল ব্যবহার করা হবে কিনা সেই সিদ্ধান্তের ভার রয়েছে এনসিএ-র কাছে। আর এই কমিটির চেয়ারম্যান খোদ দেশের প্রধানমন্ত্রী। ফলে পাকিস্তানের সম্ভবত অভিসন্ধী ছিল, গোপনে উপর পরমাণু অস্ত্র বা কোনও উচ্চমানের ক্ষেপনাস্ত্র ছাড়ার। এই খবর পাক সংবাদমাধ্যমে আচমকা্ই রটে যায়। আর সেখান থেকেো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ছড়িয়ে যায় খবর।
ভারতের ভয়ে পিছিয়ে এল পাকিস্তান
সম্ভবত, সেই কারণেই বৈঠক ডেকেও পিছিয়ে আসেন পাক প্রধানমন্ত্রী। কারণ পাকিস্তানের থেকে অনেকাংশে শক্তিশালী দেশ ভারত। সেকথা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসলামাবাদ। ফলে এই খবর সত্যি হলেই ভারত আরও বড় আঘাত পাকিস্তানের থেকে তাড়াতাড়ি নিতে পারে। সেই কারণেই ভয়ে পিছিয়ে এসেছেন শাহবাজ। প্রতিরক্ষা মন্ত্রী উল্টে বরঞ্চ বলেন, যে এই ধরনের কোনও বৈঠক হওয়ারই কথা নয়
(The above story first appeared on LatestLY on May 10, 2025 04:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

