Pahamgam Terrorist Attack: 'বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে বদ্ধপরিকর', পহেলগাম হামলার পর কড়া নিন্দা বাংলাদেশের
মঙ্গলবার পহেলগামের বৈসরণের পাইন বন থেকে পর্যটকদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসতে শুরু করে। এরপর পর্যটকদের নামধাম জিজ্ঞেস করে, তাঁদের উপর গুলি চালায় জঙ্গিরা। পহেলগামের নারকীয় হামলায় পরপর ২৬ জনের প্রাণ যায়। মৃতদের মধ্যে যেমন নব বিবাহিত দম্পতিও রয়েছেন, তেমনি রয়েছেন নৌসেনার এক লেফটন্যান্ট এবং একজন আইবি অফিসার।
ঢাকা, ২৩ এপ্রিল: ভয়াবহ পহেলগাম (Pahamgam Terrorist Attack) হামলার নিন্দা করা হল বাংলাদেশের (Bangladesh) তরফে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা করা হয়। পহেলগাম হামায় মৃতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো হয় সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে। বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে বাংলাদেশ বদ্ধপরিকর। কাশ্মীরের (Jammu And Kashmir) পহেলগামের বৈসরণে জঙ্গি হামলার পর এভাবেই কড়া নিন্দা করা হয় বাংলাদেশের তরফে।
বাংলাদেশের তরফে নিন্দা করা হল পহেলগাম হামলার...
Bangladesh condemns the Pahalgam terror attack. pic.twitter.com/9nu2FGMBTv
— ANI (@ANI) April 23, 2025
মঙ্গলবার পহেলগামের বৈসরণের পাইন বন থেকে পর্যটকদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসতে শুরু করে। এরপর পর্যটকদের নামধাম জিজ্ঞেস করে, তাঁদের উপর গুলি চালায় জঙ্গিরা। পহেলগামের নারকীয় হামলায় পরপর ২৬ জনের প্রাণ যায়। মৃতদের মধ্যে যেমন নব বিবাহিত দম্পতিও রয়েছেন, তেমনি রয়েছেন নৌসেনার এক লেফটন্যান্ট এবং একজন আইবি অফিসার। রয়েছেন কলকাতার (Kolkata) ৩ বাসিন্দাও। ফলে মঙ্গলবার দুপুরে পাকিস্তানি মদতপুষ্ট লস্কর জঙ্গিদের যে ইউনিট পহেলগামে পর্যটকদের উপর হামলা চালায়, তা জেনে শিউরে উঠতে শুরু করেছে গোটা বিশ্ব।
পহেলগামে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) তড়িঘড়ি সৌদি সফরে কাঁটছাট করে দেশে ফেরেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) পৌঁছে যান শ্রীনগরে। কাশ্মীরে পৌঁছে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের আশ্বস্ত করে কেন্দ্রীয় মন্ত্রী।
(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

