Pak PM Shehbaz Sharif On Pahalgamm Attack: সিন্ধু চুক্তি স্থগিত হতেই জালে পড়ল পাকিস্তান, 'পহেলগাম হামলার নিরপেক্ষ তদন্তে প্রস্তুত ইসলামাবাদ', বলছেন শেহবাজ
শেহবাজ শরিফের পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকারে জানান, পহেলগাম হামলার তদন্তে দিল্লির সঙ্গে ইসলামাবাদ সমস্ত ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
দিল্লি, ২৬ এপ্রিল: সিন্ধু জল চুক্তি (Indus Treaty) স্থগিত করায় ছটপট করছে পাকিস্তান (Pakistan)। সিন্ধু চুক্তি স্থগিতের জেরে ভারত কোনও ধরনের পদক্ষেপ করলে, পাকিস্তানের কৃষিকাজ ব্যাহত হবে। শুকিয়ে যাবে সে দেশের বহু অংশ। ফলে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হচ্ছে। ভারতের (India) এই কূটনৈতিক প্রহারের পর লাফঝাপ দিলেও এবার সুর নরম করল ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পহেলগামে জঙ্গি হামলার দেরে যে ২৬ জনের প্রাণ গিয়েছে, সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে তাঁরা প্রস্তুত।
পহেলগামে হামলার পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) অ্যাবোটাবাদে একটি অনুষ্ঠানে হাজির হন শেহবাজ শরিফ। আর সেখানেই তিনি বলেন, যে কোনও ধরনের নিরপেক্ষ, স্বচ্ছ তদন্তের জন্য তাঁরা প্রস্তুত। পহেলগাম হামলায় কারা জড়িত, সে বিষয়ের তদন্তে পাকিস্তান সমস্ত ধরনের সাহায্য করতে প্রস্তুত বলে জানান শরিফ।
এসেবর পাশাপাশি শেহবাজ শরিফ (Shehbaz Sharif) আরও বলেন, পাকিস্তানকে রক্ষা করতে দেশের সেনা বাহিনী প্রস্তুত। দেশের জাতীয়তাবাদ রক্ষা করতে পাক সেনা বাহিনী সব সময় প্রস্তুত বলেও অ্যাবোটাবাদের সামরিক জনসভা থেকে মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী।
শেহবাজ শরিফের পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকারে জানান, পহেলগাম হামলার তদন্তে দিল্লির সঙ্গে ইসলামাবাদ সমস্ত ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
পহেলগামের জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) ২৬ জনের প্রাণ গিয়েছে। পহেগামের বৈসরণ ভ্যালিতে হামলায় পাকিস্তানের অদৃশ্য হাত রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। পহেলগামের জঙ্গি হামলায় পাকিস্তানের অদৃশ্য হাতের প্রমাণ পাওয়ার পর থেকেই ইসলামাবাদের সঙ্গে সমস্ত সম্পর্ক স্থগিত বলে স্পষ্ট জানানো হয় দিল্লির তরফে।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

