Oracle Layoffs: ভারতে ওরাকল-এর ১৫০০ কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা
Oracle Layoffs: এন্টারপ্রাইজ সফটওয়্যার জায়ান্ট ওরাকল ভারতে আবারও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। এতে মূলত ওয়েব ডেভেলপমেন্ট ও মেনটেন্যান্স বিভাগের মধ্যম এবং উচ্চ স্তরের কর্মীরা প্রভাবিত হতে পারেন।
Oracle Layoffs: এন্টারপ্রাইজ সফটওয়্যার জায়ান্ট ওরাকল ভারতে আবারও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। এতে মূলত ওয়েব ডেভেলপমেন্ট ও মেনটেন্যান্স বিভাগের মধ্যম এবং উচ্চ স্তরের কর্মীরা প্রভাবিত হতে পারেন। 'দ্য টাইমস অফ ইন্ডিয়া'-র একটি প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ভারতে ১,০০০ থেকে ১,৫০৮ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হলেও কতজন কর্মী চূড়ান্তভাবে কাজ হারাচ্ছেন, তা ওরাকলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ক্লাউড পরিকাঠামোয় বিপুল পরিমাণ বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সংস্থাটি তাদের বিশ্বব্যাপী কার্যক্রমে এই পুনর্গঠন চালাচ্ছ।
ভারতেই প্রধান ধাক্কা
প্রভাবিত বিভাগ: মূলত ওয়েব ডেভেলপমেন্ট এবং টেকনিক্যাল মেনটেন্যান্স বিভাগেই ছাঁটাইয়ের মাত্রা সবচেয়ে বেশি।
পদের স্তর:প্রবেশ পর্যায়ের চেয়ে অভিজ্ঞ মিড-লেভেল ও সিনিয়র টেক প্রফেশনালদের বেশি অব্যাহতি দেওয়া হচ্ছে।
ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (OCI):ভারতের ওরাকল ক্লাউড টিমের ওপর এই ছাঁটাইয়ের প্রভাব কতটা পড়বে, তা এখনো অনিশ্চিত।
বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের ধারা
ওরাকলের এই পদক্ষেপ নতুন নয়। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গত অর্থবর্ষেই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে প্রায় ২১,০০০ কর্মী (মোট শক্তির প্রায় ১৩%) হ্রাস করেছে। মে মাসের শেষে সংস্থাটির মোট কর্মী সংখ্যা দাঁড়ায় ১৪১,০০০-এ, যা এক বছর আগেও ছিল ১৬২,০০০।
এআই এবং ডাটা সেন্টারে নজর
আইটি খাতে এআই টেকনোলজির চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় ওরাকল ডাটা সেন্টার ও এআই ক্যাাপাসিটি বাড়াতে বিশাল বিনিয়োগ করছে। অতিরিক্ত পরিচালনা খরচ সামাল দিতে এবং সম্পদ সঠিক জায়গায় পুনঃবণ্টন করতেই সংস্থাটি এই বড় সিদ্ধান্ত নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আগস্টের শুরুতেই ওরাকলের টিম ম্যানেজারদের পদ বাতিলের তালিকা তৈরি করতে বলা হয়েছিল। ফলে ভারতের কর্মীরা আগে থেকেই এই গণছাঁটাইয়ের আশঙ্কা করছিলেন। এখন পর্যন্ত এই ১,০০০ থেকে ১,৫০০-এর সংখ্যাটি একটি আনুমানিক হিসাব, কোম্পানি থেকে কোনো অফিসিয়াল বিবৃতি এলে বিষয়টি আরও পরিষ্কার হবে।
(The above story first appeared on LatestLY on Sep 16, 2026 07:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

