Indian Woman Goes Pakistan: খাইবার পাখতুনখোয়ায় পাক যুবক নাসরুল্লার সঙ্গে চুটিয়ে ফোটোশ্যুট করছেন অঞ্জু, দেখুন ভিডিয়ো

ফেসবুকের বন্ধু নাসরুল্লার টানে রাজস্থান থেকে ভারত ছেড়ে পাকিস্তানে যাওয়া রাজস্থানের গৃহবধূ অঞ্জু রাফায়েলকে নিয়ে অনেকের চিন্তা। কিন্তু পাকিস্তানে বিশেষ বন্ধুকে নিয়ে দিব্যি আছেন অঞ্জু।

Indian Woman Goes Pakistan: খাইবার পাখতুনখোয়ায় পাক যুবক নাসরুল্লার সঙ্গে চুটিয়ে ফোটোশ্যুট করছেন অঞ্জু, দেখুন ভিডিয়ো
Anju Rafael (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ২৫ জুলাই: ফেসবুকের বন্ধু নাসরুল্লার টানে রাজস্থান থেকে ভারত ছেড়ে পাকিস্তানে যাওয়া রাজস্থানের গৃহবধূ অঞ্জু রাফায়েলকে নিয়ে অনেকের চিন্তা। কিন্তু পাকিস্তানে বিশেষ বন্ধুকে নিয়ে দিব্যি আছেন অঞ্জু। পাকিস্তানের সুন্দর জায়গা খাইবার পাখতুনখোয়ায় পাক যুবক নাসরুল্লার সঙ্গে চুটিয়ে ফোটোশ্যুট করছেন অঞ্জু। এক ভিডিয়োতে দেখা যাচ্ছে রাজস্তানের অঞ্জু একেবারে নববধূর স্টাইলে নাসরুল্লার সঙ্গে ছবি, ভিডিয়ো তুলছেন। রীতিমত ড্রোন শ্য়ুট করে অঞ্জু-নাসরুল্লার সম্পর্কের সৌন্দর্য তুলে ধরা হয়েছে।

পেশোয়ার থেকে ৩০০ কিলোমিটার দূরের গ্রাম দীরে বসবাস করেন নাসরুল্লা। অঞ্জু রাফায়েলের স্বামী, সন্তান ছেড়ে খাইবার পাখতুনওয়ায় হাজিরার ঘটনা কানে আসতেই সংবাদমাধ্যম পিটিআইকে ফোনে সাক্ষাৎকারের সময় এমনই দাবি করেন নাসরুল্লা। আরও পড়ুন-দিল্লি বিমানবন্দরে স্পাইস জেটের বিমানে ভয়াবহ আগুন, দেখুন ভিডিয়ো

দেখুন পাকিস্তানে অঞ্জু-নাসরুল্লার ফোটোশ্যুটের ভিডিয়ো

এদিকে অঞ্জু রাফায়েলের বাবা তাঁর সন্তানকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করলেও, ওই গৃহবধূর স্বামী কার্যত দৃঢ়় মানসিকতা সম্পন্ন। অঞ্জুর ভিসার মেয়াদ শেষ হলে, তিনি ঠিকই রাজস্থানে ফিরবেন বলে দাবি করেন অরবিন্দ।

উত্তরপ্রদেশের কাইলোর গ্রামে জন্ম হয় অঞ্জুর। বছর ৩৪-এর অঞ্জু বর্তমানে রাজস্থানের আলওয়ারে বসবাস করেন। অরবিন্দের সঙ্গে বিয়ের পর একটি বসেরকারি সংস্থায় কর্মরত অঞ্জু। রাজস্থানে ভাড়ার ফ্ল্যাটে থাকালীনই স্বামী এবং দুই সন্তানকে রেখে পাকিস্তানের খাইবার পাখতুনওয়ায় পাড়ি দেন অঞ্জু। এরপর খাইবার পাখতুনওয়া থেকে সোজা চলে যান লাহোরে। ফেসবুকে পরিচয় বন্ধুর সঙ্গে দেখা করতেই অঞ্জুর পাকিস্তানে পাড়ি দেন বলে খবর।

(The above story first appeared on LatestLY on Jul 25, 2023 09:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).