Donald Trump Ceasefire: প্রতি মাসে গড়ে একটা করে যুদ্ধ থামাচ্ছি, নোবেলের স্বপ্নে বিভোর ট্রাম্পের দাবি

অন্তত ২৫ বার প্রকাশ্যে তিনি দাবি করেছেন ভারত-পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধ তিনি বাণিজ্য চুক্তির ভয় দেখিয়ে বন্ধ করেছেন। এবার ইংল্যান্ড সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন, শুধু ভারত-পাকিস্তান নয়, তিনি ক্ষমতায় না থাকলে বিশ্বে এখন ৬টি যুদ্ধ চলত।

Donald Trump Ceasefire: প্রতি মাসে গড়ে একটা করে যুদ্ধ থামাচ্ছি, নোবেলের স্বপ্নে বিভোর ট্রাম্পের দাবি
US President Donald Trump (Photo Credit: X)

Donald Trump Ceasefire: অন্তত ২৫ বার প্রকাশ্যে তিনি দাবি করেছেন ভারত-পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধ তিনি বাণিজ্য চুক্তির ভয় দেখিয়ে বন্ধ করেছেন। এবার ইংল্যান্ড সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন, শুধু ভারত-পাকিস্তান নয়, তিনি ক্ষমতায় না থাকলে বিশ্বে এখন ৬টি যুদ্ধ চলত, মারা যেত বহু মানুষ। ট্রাম্পের দাবি, তিনি গড়ে মাসে অন্তত একটা করে যুদ্ধ থামাচ্ছেন। গত ৬ মাসে তিনি ভারত-পাকিস্তানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান, আফ্রিকায় কঙ্গো বনাম রোয়ান্ডা, ইথিওপিয়া বনাম ইজিপ্ট, সার্বিয়া বনাম কোসোভো ও আরও কিছু সীমান্ত যুদ্ধে (সম্ভবত থাইল্যান্ড-কাম্বোডিয়া) বন্ধে তিনি বা তার প্রশাসন সরাসরি প্রধান ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া চূড়ান্ত সময়সীমা ৫০ দিন থেকে কমিয়ে আনলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে দাবি

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পাশে রেখে ট্রাম্প বারবার বোঝানোর চেষ্টা করলেন, তিনিই এখন বিশ্বশান্তির দূত। এ কথা সবার জানা, দু দফায় দেশের সিংহাসনে বসার স্বপ্নপূরণ হওয়ার পর এবার প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন নোবেল শান্তি পুরস্কার। ট্রাম্পকে খুশি করতে মার্কিন প্রেসিডেন্টের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনিত করেছে পাকিস্তান ও ইজরায়েল।

তিনি বিশ্ব শান্তির দূত, ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের দাবি আর বাস্তব

জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন ট্রাম্প বলেছিলেন, গোটা বিশ্বে সব যুদ্ধের জন্য দায়ি মার্কিন প্রশাসন। ইউক্রেনকে অর্থ, অস্ত্র জুগিয়ে প্রেসিডেন্ট বাইডেন বিশ্বযুদ্ধ বাঁধাচ্ছিলেন বলেও ট্রাম্প নির্বাচনী প্রচারে অভিযোগ করেছিলেন।তিনি ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবেন বলে দাবি করেছিলেন। কিন্তু বাস্তবে হয় ঠিক তার উল্টো। আগের চেয়ে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের বহর বেড়েছে। ইজরায়েল গাজার ওপর আক্রমণ জারি রেখেছে।

(The above story first appeared on LatestLY on Jul 28, 2025 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).