NASA Astronut Don Pettit: ৭০ বছরের জন্মদিনে পৃথিবীতে ফিরলেন মহাকাশের ডন, দেখুন ভিডিয়ো

নাসার মহাকাশচারী হিসেবে ২৯ বছরের কেরিয়ারে ডন পেটিটের এটি চতুর্থ সফল মহাকাশ যাত্রা। সব মিলিয়ে তিনি মোট ১৮ মাস মহাকাশে কাটিয়েছেন ৭০ বছরের এই মহাকাশচারী।

NASA Astronut Don Pettit: ৭০ বছরের জন্মদিনে পৃথিবীতে ফিরলেন মহাকাশের ডন, দেখুন ভিডিয়ো
NASA Astronut Don Petit. (Photo Credits:X)

NASA Astronut Don Pettit: আজই তার ৭০তম জন্মদিন। আর আজই তিনি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (International Space Station) থেকে দীর্ঘ সফরের পর পৃথিবীতে ফিরলেন। নাসা (NASA)-র সবচেয়ে বয়স্ক সক্রিয় মহাকাশচারী জন পেটিট (Don Pettit) সাত মাস ধরে মহাকাশ গবেষণা কেন্দ্রে (ISS) জটিল গবেষণায় ব্যস্ত ছিলেন। এদিন রাশিয়ার বিশেষ মহাকাশযান সোয়ুজ (Soyuz MS-26) ক্যাপসুলের মাধ্যমে ডন পেটিট ও দুইজন রাশিয়ান মহাকাশচারী সফলভাবে দক্ষিণ পূর্ব কাজাকাস্তানের এক সুদূর গ্রামে অবতরণ করেন। মাত্র ৩.৫ ঘণ্টা সফরেই মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সোজা পৃথিবীতে চলে এলেন ডন পেটিট-রা।

২২০ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরা

রাশিয়ার মহাাকশ গবেষণা সংস্থা রোসকোসমোসের পক্ষ থেকে জানানো হল, মহাকাশে ২২০দিন কাটিয়ে এদিন পৃথিবীতে অবতরণ করেন ডন পেটিট (মার্কিন যুক্তরাষ্ট্র), ওভচেনিন (রাশিয়ান) ও ভাহনার (রাশিয়ান)। তাঁরা পৃথিবীকে মোট ৩৫২০ বার আবর্তন করেন এবং ৯৩.৩ মিলিয়ন মাইল সফর করে মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ফিরে এসেছেন। তিন নভোশ্চরের অতিরিক্ত ক্লান্তি ছাড়া শরীর একেবারে ঠিক আছে বলে জানানো হয়েছে।

চারবার মহাকাশে সফর করলেন ডন

নাসার মহাকাশচারী হিসেবে ২৯ বছরের কেরিয়ারে ডন পেটিটের এটি চতুর্থ সফল মহাকাশ যাত্রা। সব মিলিয়ে তিনি মোট ১৮ মাস মহাকাশে কাটিয়েছেন ৭০ বছরের এই মহাকাশচারী। এদিন মহাাকশ গবেষণা কেন্দ্র থেকে ক্যাপসুলে ঢুকে পৃথিবীতে অবতরণের পর কাজাকাস্তানের কারাগান্ডা থেকে নাসার বিশেষ বিমানে চড়ে পেটিট তার দেশ টেক্সাসে চলে যান।

দেখুন কীভাবে পৃথিবীতে ফিরলেন মহাকাশে ডন পেটিট

৭০ বছরের জন্মদিনে পৃথিবীতে ফিরলেন ডন পেটিট

ISS-এ কী গবেষণা করছিলেন ডন পেটিট

ডন পেটটি মহাকাশ গবেষণা কেন্দ্রে জলের স্যানিটাইজেশন, নানা পরিবেশে উদ্ভিদের বেড়ে ওঠা, মাইক্রোগ্রাভিটিতে আগুন কেমন আচরণ করতে পারে, এমন সব বিষয় নিয়ে গবেষণা করছিলেন।

(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 06:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).