জানলা দিয়ে ঝুলছে মল-মাখানো একরত্তির মাথা, ১৬ মাসের সন্তানকে ফেলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল মা

রিপোর্টে প্রকাশ, গত ২৮ জুলাই টেক্সাস পুলিশকে খবর দেন মায়ার্স সুইসের প্রতিবেশীরা। জানলা দিয়ে একরত্তি শিশুকে ঝুলতে দেখে, তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মলমূত্রে মোড়ানো শিশুটিকে উদ্ধার করে।

জানলা দিয়ে ঝুলছে মল-মাখানো একরত্তির মাথা, ১৬ মাসের সন্তানকে ফেলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল মা
Representative Photo (Photo Credits: X)

দিল্লি, ২২ নভেম্বর: একরত্তি শিশুকে (Child) বাড়িতে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে দেখা করতে চলে গেল মা। মলমূত্র মোড়ানো শিশুকে একলা ঘর থেকে উদ্ধার করে পুলিশ (Police)। শিশুকে একা ফেলে ডেটে যাওয়ার অভিযোগে টেক্সাসের বছর পচিশের মায়ার্স লুইসকে গ্রেফতার করে পুলিশ। গত ৫ নভেম্বর ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার করা হয় মায়ার্স লুইসকে। ছোট্ট শিশুকে একা ঘরের মধ্যে ফেল কীভাবে মায়ার্স লুইস সেখান থেকে পালিয়ে যান, সে বিষয়ে পুলিশ ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

রিপোর্টে প্রকাশ, গত ২৮ জুলাই টেক্সাস (Texas) পুলিশকে খবর দেন মায়ার্স সুইসের প্রতিবেশীরা। জানলা দিয়ে একরত্তি শিশুকে ঝুলতে দেখে, তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মলমূত্রে মোড়ানো শিশুটিকে উদ্ধার করে। সেই সঙ্গে তার মায়ের খোঁজ শুরু হয়। টানা সাড়ে তিন মাস পর পুলিশ মায়ার্স লুইসের খবর পায়। এরপর একরত্তি শিশুকে অবজ্ঞা, অবহেলার অভিযোগে পুলিশ মায়ার্স সুইস নামের ওই তরুণীকে গ্রেফতার করে।

প্রসঙ্গত পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, সেই সময় ওই একরত্তি শিশুর মাথা এবং কাধের বেশ কিছুটা জঅংশ জানলার বাইরে ঝুলছিল বলে খবর। যা দেখে কার্যত ভয় পেয়ে যান পুলিশ কর্মীরা। এরপর কোনওভাবে ওই শিশুকে উদ্ধার করা হয় বলে খবর।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).