US: মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

রবিবার থেকে নিখোঁজ ছিল ছাত্রটি

US: মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Photo ANI

রবিবার থেকে নিখোঁজ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে পারডিউ ইউনিভার্সিটির ছাত্র. অবশেষে মিলল তার নিথর দেহ। টিপেক্যানোয়ি কাউন্টির তরফে জানা গেছে এমন তথ্য।

মৃত ছাত্রের নাম নীল আচারিয়া (Neel Achariya) বলে জানা গেছে।  রবিবার নীলের মায়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় যেখানে তার ছেলের নিখোঁজ থাকার বিষয়টি তিনি শেয়ার করে।

চিকাগোতে কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়ার তরফে কনসুলেট পারডিউ ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এর পাশাপাশি নীলের পরিবারের সঙ্গেও তারা যোগাযোগ রাখছে।

এই সপ্তাহেই এক ভারতীয় ছাত্রকে হাতুড়ির আগাতে মেরে ফেলার অভিযোগ উঠেছিল । ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যে ব্যক্তিটি এই ছাত্রকে মারছিল সে একজন গৃহহীন ব্যক্তি বলে জানা গেছে।

নিহত ছাত্রের দেহটিকে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়। ২৪ জানুয়ারী বিবেক নামের ওই ছাত্রের দেহ ভারতে তার পরিবারে কাছে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

 

(The above story first appeared on LatestLY on Jan 30, 2024 07:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).