Maldives Row: টানাপোড়েন অব্যাহত, ভারতের রাষ্ট্রদূতকে পালটা তলব মালদ্বীপের
মালদ্বীপের হাই কমিশনারের সঙ্গে বিদেশ মন্ত্রকের সুদীর্ঘ আলোচনা হয় এবং তারপরই ইব্রাহিম সাহিবকে বিদেশ মন্ত্রকের অফিস থেকে বের হতে দেখা যায়। প্রসঙ্গত মালদ্বীপের তিন মন্ত্রী মালসা শরিফ, মারিয়ম শিউনা এবং আবদুল্লা মাজিদ মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ করলে বিতর্ক দানা বাঁধতে শুরু করে।
দিল্লি, ৮ জানুয়ারি: মালদ্বীপের (Maldives) সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন যখন শুরু হয়েছে, সেই সময় নতুন খবর প্রকাশ্যে এল। মুহু মাহওয়ার নামে মালদ্বীপে যে ভারতীয় (India) রাষ্ট্রদূত রয়েছেন, তাঁকে তলব করল সে দেশের প্রশাসন। ভারতে থাকা মালদ্বীপের রাষ্ট্রদূতকে ভারতের বিদেশ মন্ত্রকের তলব করা হলে, এবার পালটা সে দেশের তরফে দিল্লির প্রতিনিধিকে তলব করা হয় বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) লাক্ষাদ্বীপ সফর নিয়ে মালদ্বীপের ৩ মন্ত্রীর কটাক্ষের পরপরই সে দেশের হাই কমিশনারকে তলব করে দিল্লি। রিপোর্টে প্রকাশ, ভারতের প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষের জেরেই হাই কমিশনারকে বিদেশ মন্ত্রকের তরফে তলব করা হয়।
আরও পড়ুন: Narendra Modi: মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ বরদাস্ত নয়, মালদ্বীপের হাই কমিশনারকে তলব দিল্লির
মালদ্বীপের হাই কমিশনারের সঙ্গে বিদেশ মন্ত্রকের সুদীর্ঘ আলোচনা হয় এবং তারপরই ইব্রাহিম সাহিবকে বিদেশ মন্ত্রকের অফিস থেকে বের হতে দেখা যায়। প্রসঙ্গত মালদ্বীপের তিন মন্ত্রী মালসা শরিফ, মারিয়ম শিউনা এবং আবদুল্লা মাজিদ মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ করলে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। তবে মালদ্বীপের মন্ত্রীরা মোদীকে নিয়ে যে মন্তব্য করেন, তা তাঁদের ব্যক্তিগত মত। তার সঙ্গে মালদ্বীপ সরকার বা প্রশাসনের কোনও সম্পর্ক নেই বলে জানানো হয়।
(The above story first appeared on LatestLY on Jan 08, 2024 01:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

