Lebanon: ভয় ধরছে হেজবুল্লার, পেজার বিস্ফোরণের পর জঙ্গি আস্তানায় ফাটছে ওয়াকি-টকি
লেবাননে হেজবুল্লার ঘাঁটিতে ওয়াকি-টকি বিস্ফোরণের জেরে কমপক্ষে ১০০ জন আহত। মঙ্গলবারের বিস্ফোরণে নিহতদের শেষকৃত্যের সময় হঠাৎ করেই ওয়াকি-টকি ফাটতে শুরু করে।
দিল্লি, ১৮ সেপ্টেম্বর: পেজার বিস্ফোরণের (Pager blast) পর এবার ফাটতে শুরু করল ওয়াকি-টকি। লেবাননের (Lebanon) রাজধানী বেরুইটে হেজবুল্লার (Hezbollah) যে সমস্ত শক্ত ঘাঁটি রয়েছে, সেখানে ওয়াকি-টকি ফাটতে শুরু করে। ইরান (Iran) সমর্থিত জঙ্গি গোষ্ঠীর পেজার বিস্ফোরণের পর একদিন অতিক্রান্ত হতে না হতেই এবার ওয়াকি-টকি বিস্ফোরণে কেঁপে উঠতে শুরু করে হেজবুল্লার ঘাঁটি। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।
সংবাদ সংস্থা এএফপি-র খবর অনুযায়ী, লেবাননে হেজবুল্লার ঘাঁটিতে ওয়াকি-টকি বিস্ফোরণের জেরে কমপক্ষে ১০০ জন আহত। মঙ্গলবারের বিস্ফোরণে নিহতদের শেষকৃত্যের সময় হঠাৎ করেই ওয়াকি-টকি ফাটতে শুরু করে।
আরও পড়ুন: Hezbollah: বেরুইটে হেজবুল্লার শক্ত ঘাঁটিতে বিস্ফোরণ, দেখুন ভিডিয়ো
প্রসঙ্গত মঙ্গলবারের পেজার বিস্ফোরণের জেরে ১২ জনের মৃত্যু হয়। সেই সঙ্গে আহত হন প্রায় ৩ হাজার মানুষ। এমনই জানানো হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তরফে। এদিকে বুধবার পেজার বিস্ফোরণের আগে দক্ষিণ লেবাননে রকেট হামলা চালায় ইজরায়েলি সেনা। তারপরই একের পর এক বিস্ফোরণের খবর মিলতে শুরু করে।
(The above story first appeared on LatestLY on Sep 18, 2024 09:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

