Kiss Threat to Female Intern: অফিস ইভেন্টে মদ্যপান না করলে প্রকাশ্যে চুম্বনের হুমকি, দুর্বিষহ অভিজ্ঞতা মহিলা ইন্টার্নের
বাবার বয়েসি এক টিম লিডার তাঁকে হুমকি দেন, তিনি যদি তিন গ্লাস মদ পান না করেন তাহলে তাঁকে চুম্বন করবেন ওই টিম লিডার।
অফিস ইভেন্টে মহিলা ইন্টার্নকে প্রকাশ্যে চুম্বনের হুমকি। আতঙ্কে চাকরি ছেড়ে দিলেন ওই তরুণী। বাবার বয়েসি সিনিয়র পুরুষ সহকর্মীর বিরুদ্ধে প্রকাশ্যে অফিস ইভেন্টে চুম্বনের হুমকির অভিযোগ তোলেন ওই ইন্টার্ন। ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের (Vietnam) হ্যানয়ে। নারী হেনস্থার ঘটনা কেবল দেশেই নয়, বিদেশেও প্রতি নিয়ত ঘটে চলেছে। সভ্যতার কয়েক শো বছর পার করার পরেও পুরুষতান্ত্রিক সমাজের কাছে আজও নারীরা ভোগের উপাদান হয়ে রয়ে গিয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, হুইন আনহ মাই নামে পরিচিত ওই মহিলা গত বছর হ্যানয়ের একটি সংস্থায় ইন্টার্নশিপ করার জন্যে যুক্ত হন। সেই ইন্টার্নশিপের একটি বাধ্যতামূলক ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি। আর সেখানেই তাঁর সঙ্গে ওই জঘন্য ঘটনাটি ঘটে বলে জানান হুইন। তাঁর অভিযোগ, ইভেন্টে সকলকে একটি 'অদ্ভুত' এবং 'বিকৃত' খেলা খেলতে বাধ্য করা হয়। খেলার অংশ হিসাবে টিম লিডাররা সকলকে মদ্যপান করতে জোরাজুরি করেন। বাবার বয়েসি এক টিম লিডার তাঁকে হুমকি দেন, তিনি যদি তিন গ্লাস মদ পান না করেন তাহলে তাঁকে চুম্বন করবেন ওই টিম লিডার।
এই প্রস্তাব শুনে শুরুতে খানিক বিস্মিত বোধ করেন হুইন। তাঁর আরও অভিযোগ, ওই টিম লিডার তাঁর কাছে এসে হাত চেপে ধরেন এবং তাঁকে মদ্যপানে জোর করেন। ক্রমশ তাঁর মুখের কাছ এগিয়ে আসেন ওই ব্যক্তি। এরপরেই ভয়ে পেয়ে কান্নায় ফেটে পড়েন হুইন। কোনমনে তিন গ্লাস মদপান করে চুম্বন করা থেকে টিম লিডারকে বাধা দেন তিনি।
এই ঘটনায় সাংঘাতিক ভাবে ভেঙে পড়েছিলেন হুইন। আতঙ্কের জেরে কয়েকদিন যাবত অফিসে যেতে পারেননি তিনি। শেষমেশ ইস্তফা দেন। তিনি এও জানান, ইস্তফা দেওয়ার আগে তিনি ঘটনাটি তার সুপারভাইজারকে জানিয়েছিলেন কিন্তু কোনও প্রতিক্রিয়া পাননি।
(The above story first appeared on LatestLY on Aug 24, 2024 10:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

