Khalistani Terrorist Killing: কানাডায় খালিস্তানি নিজ্জর খুনের প্লট তৈরি করে পাকিস্তানের ISI, সূত্র
গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি গুরুদ্বারে খুন হয় হরদীপ সিং নিজ্জর (২০২০ সালে নিজ্জরকে জঙ্গি তকমা দেয় ভারত)। ওই ঘটনার কয়েক মাস পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, নিজ্জর খুনে ভারত যোগ রয়েছে। যা প্রকাশ্য়ে আসতেই নস্যাৎ করে দেয় দিল্লি।
দিল্লি, ২৭ সেপ্টেম্বর: ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ককে নষ্ট করতেই নিজ্জর খুনের প্লট করে করে পাকিস্তান। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-ই খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে খুন করতে যাবতীয় প্লট তৈরি করে। এমনই খবর মিলছে সূত্রের তরফে। নিজ্জরকে খুন করতে গ্যাংস্টার ভাড়া করে পাক গুপ্তচর সংস্থা। গত ২ বছরে কানাডায় যে গ্যাংস্টাররা সম্মিলিত হয়েছে,তাদের দিয়েই হরদীপ সিং নিজ্জরকে খুন করায় পাকিস্তানের আইএসআই। নিজ্জরের জায়গায় আইএসআই নিজেদের লোক নিয়ে এসে কানাডায় ভারত বিরোধী আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা করছে আইএসআই। খালিস্তানিদের কাজে লাগিয়েই কানাডায় ভারত বিরোধী আন্দোলনে পাকিস্তান শান দিতে চাইছে বলে সূত্রের খবর।
গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি গুরুদ্বারে খুন হয় হরদীপ সিং নিজ্জর (২০২০ সালে নিজ্জরকে জঙ্গি তকমা দেয় ভারত)। ওই ঘটনার কয়েক মাস পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, নিজ্জর খুনে ভারত যোগ রয়েছে। যা প্রকাশ্য়ে আসতেই নস্যাৎ করে দেয় দিল্লি। এমনকী, নিজ্জর খুনে ভারত যোগের যে দাবি কানাডা করছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও জানিয়ে দেওয়া হয় দিল্লির তরফে।
(The above story first appeared on LatestLY on Sep 27, 2023 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

