Khalistani Row: নিহত খালিস্তানি জঙ্গি হরদীপ নিজ্জরের ঘনিষ্ঠর বাড়ি লক্ষ্য করে চলল গুলি
কানাডার দক্ষিণ সুরেতে সিমরনজিতের বাড়ি। সেখানেই নিহত খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের ঘনিষ্ঠ সহযোগী সিমরনজিতের বাড়ি। সিমরনজিৎকে খুনের উদ্দেশ্যেই গুলি চালানো হয় বলেও কানাডা পুলিশের প্রাথমিক অনুমান।
দিল্লি, ২ ফেব্রুয়ারি: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের (Hardeep Singh Nijjar) ঘনিষ্ঠ সহযোগী সিমরনজিৎ সিং-এর বাড়ি লক্ষ্য করে চালানো হল গুলি। সিমরনজিৎ সিংয়ের কানাডার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে খবর। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সিমরনজিৎ সিং কানাডায় যে বাড়িতে থাকেন, তা লক্ষ্য করে পার্কিংয়ে দাঁড় করানো একটি গাড়ি থেকে গুলি ছোড়া হয়। ঘটনার পরপরই সেখানে হাজির হয় পুলিশ। সিমরনজিৎ সিংকে লক্ষ্য করেই তাঁর বাড়িতে গুলি চালানো হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।
কানাডার (Canada) দক্ষিণ সুরেতে সিমরনজিতের বাড়ি। সেখানেই নিহত খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের ঘনিষ্ঠ সহযোগী সিমরনজিতের বাড়ি। সিমরনজিৎকে খুনের উদ্দেশ্যেই গুলি চালানো হয় বলেও কানাডা পুলিশের প্রাথমিক অনুমান।
আরও পড়ুন: Hardeep Singh Nijjar Shot Dead: 'নিষিদ্ধ' খালিস্তানি হরদীপ সিং নিজ্জরকে গুলি, ব্রিটেনে মৃত্যু
প্রসঙ্গত গত বছর ১৮ জুন সুরের ব্রিটিশ কলম্বিয়াতে হত্যা করা হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে। খালিস্তানি জঙ্গির মৃত্যুর পর থেকেই তা নিয়ে ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
(The above story first appeared on LatestLY on Feb 02, 2024 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

