Joe Biden Pushes Rishi Sunak Video: ঋষি সুনককে ধাক্কা দিয়ে সরালেন জো বাইডেন, ভাইরাল ভিডিয়ো

Joe Biden Pushes Rishi Sunak Video: ঋষি সুনককে ধাক্কা দিয়ে সরালেন জো বাইডেন, ভাইরাল ভিডিয়ো
Rishi Sunak, Joe Biden (Photo Credit: Instagram)

উত্তর আয়ারল্যান্ডে হাজির হায়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে (Rishi Sunak) যেন চিনতেই পারলেন না জো বাইডেন (Joe Biden)। উত্তর আয়ারল্যান্ডে হাজির হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে তাঁকে পাশে সরিয়ে দেন বাইডেন। এরপর বাইডেনকে দেখা যায় অন্য কারও সঙ্গে কথা বলতে। বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে জো বাইডেনকে অভ্যর্থনা জানান ঋষি সুনক। এরপরই সুনকের সঙ্গে কথা বলতে বলতে বাইডেন কার্যত তাঁকে সরিয়ে দিয়ে অন্য একজনের সঙ্গে ব্যস্ত হয়ে পড়েন। সুনক এবং বাইডেনের সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

 

(The above story first appeared on LatestLY on Apr 14, 2023 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).