Jamaican Influencer Jabari Johnson Shot Dead On Livestream: লাইভ স্ট্রিমিং চলাকালীন গুলি করে খুন, জ্যামাইকার টিকটকার জাবারি জনসনের মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখুন

পিছন থেকে বন্দুক হাতে মুখোশধারী এক ব্যক্তি এসে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। বামহাতি ওই আক্রমণকারী খুব কাছ থেকে জনসনের মাথা লক্ষ্য করে প্রথম গুলিটি ছোঁড়ে।

Jamaican Influencer Jabari Johnson Shot Dead On Livestream: লাইভ স্ট্রিমিং চলাকালীন গুলি করে খুন, জ্যামাইকার টিকটকার জাবারি জনসনের মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখুন
Jamaican Influencer Jabari Johnson Shot Dead On Livestream (Photo Credits: X)

Jamaican Influencer Jabari Johnson Shot Dead On Livestream: লাইভ স্ট্রিমিং চলাকালীন গুলি করে খুন। জ্যামাইকার জনপ্রিয় টিকটকার জাবারি জনসনের (Jabari Johnson) ভয়ঙ্কর মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় 'বাবা স্কেং' নামে জনপ্রিয় ছিলেন জাবারি। দুষ্কৃতীর গুলিতে খুন হন তিনি।

গত ২৮শে এপ্রিল সোমবার জ্যামাইকার সেন্ট অ্যান্ড্রু অঞ্চলে রেড হিলস রোডের কুইনি'স স্ন্যাক শপের কাছে গুলি করে খুন করা হয়েছে জনপ্রিয় টিকটকারকে। স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ লাইভ স্ট্রিমিং করছিলেন বাবা স্কেং। আর ঠিক সেই সময়ে পিছন থেকে বন্দুক হাতে মুখোশধারী এক ব্যক্তি এসে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। বামহাতি ওই আক্রমণকারী খুব কাছ থেকে জনসনের মাথা লক্ষ্য করে প্রথম গুলিটি ছোঁড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আরও কয়েক রাউন্ড গুলি চালায় হামলাকারী। ঘটনাস্থলেই মারা যান জনসন। রাস্তার মাঝে ইনফ্লুয়েন্সারকে গুলি করে খুন করে  আক্রমণকারী পায়ে হেঁটেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হিংস্র বন্দুকধারী ব্যক্তির ধারে কাছে আসার সাহস দেখাননি কোন স্থানীয়।

লাইভ স্ট্রিমিং চলাকালীন গুলি করে খুন

আচমকা গুলি কাণ্ডের জেরে স্তম্ভিত হয়ে যায় গোটা এলাকা। আতঙ্কিত স্থানীয়দের চিৎকারের শব্দ ধেয়ে আসে চারিদিক থেকে। জাবারি জনসনের হত্যাকাণ্ডের লাইভ স্ট্রিমিংয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

সেন্ট অ্যান্ড্রু নর্থ পুলিশ জাবারি জনসন হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত, কোনও সন্দেহভাজন ব্যক্তির নাম সামনে আসেনি। এই হামলার পিছনের উদ্দেশ্যও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে তদন্ত চলছে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).