Israel Confirm Hamas Chief Sinwar Death: ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে সিনওয়ারের, হামাস প্রধানের মৃত্যু নিশ্চিত করলেন নেতানিয়াহু
কয়েকমাস আগেই ইরানে ইজরায়েলি সেনার হামলায় মৃত্যু হয় হামাস প্রধান ইসমাইল হানিয়া। সেই ঘটনার পর মাসদুয়েক আগেই নয়া নেতা হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে নির্বাচিত করে হামাস।
কয়েকমাস আগেই ইরানে ইজরায়েলি সেনার হামলায় মৃত্যু হয় হামাস প্রধান ইসমাইল হানিয়া। সেই ঘটনার পর মাসদুয়েক আগেই নয়া নেতা হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে (Yahya Sinwar) নির্বাচিত করে হামাস। এবার তাঁকেও খতম করে ফেলল ইজরায়েল। জানা যাচ্ছে, সম্প্রতি ইজরায়েলের সেনা হামাসে তিন জঙ্গির ওপর হামলা চালায়। এই হামলায় মৃত্যু হয় তিনজনেরই। প্রথমে অবশ্য সিনওয়ারের মৃত্যু নিশ্চিত করতে পারছিল না ইজরায়েল। কিন্তু বৃহস্পতিবার খোদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাস প্রধানের মৃত্যু নিশ্চিত করেছে। এমনকী এই সংক্রান্ত একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়েছে। যদিও হামাসের তরফ থেকে এখনও এই বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।
প্রসঙ্গত, এর আগে হামাস সমর্থক দেশ ইরানে ঢুকে হানিয়াকে খতম করেছিল ইজরায়েল। ইরান প্রশাসন কিছু বুঝে ওঠার আগেই এই অপারেশন করে সে দেশ ছেড়ে চলে আসে নেতানিয়াহুর সেনা। তারপর থেকেই ইজরায়েলকে কড়া হুশিয়ারি দিচ্ছিল ইরান। তবে সেই হুশিয়ারিতে কর্ণপাত না করেই একদিকে লেবাননের সশস্ত্র বাহিনী হেজবুল্লাকে আক্রমণ করে যাচ্ছে, অন্যদিকে হামাসকেও কড়া হাতে দমন করে যাচ্ছে ইজরায়েলি সেনা।
(The above story first appeared on LatestLY on Oct 17, 2024 11:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

