Iranian Photo Journalist Released From Afghanistan: তালিবান শাসিত আফগানিস্তান থেকে মুক্তি ইরানি চিত্রসাংবাদিকের
পেশাগত কারণে বৈধ কাগজপত্র নিয়েই তালিবান শাসিত আফগানিস্তানে এসেছিলেন মোহাম্মদ হোসেন ভেলায়তি। ১০ দিন কাবুলে থেকে ফেরার সময়ে বিমানবন্দর থেকে চিত্রসাংবাদিককে আটক করা হয়।
গত সপ্তাহে আফগানিস্তানের (Afghanistan) তালিবান সরকার দ্বারা আটক করা হয়েছিল ইরানের এক চিত্রসাংবাদিককে। পেশাগত কারণে বৈধ কাগজপত্র নিয়েই তালিবান শাসিত আফগানিস্তানে এসেছিলেন মোহাম্মদ হোসেন ভেলায়তি। ১০ দিন কাবুলে (Kabul) থাকেন তিনি। কিন্তু ফেরার সময়ে বিমানবন্দর থেকে চিত্রসাংবাদিককে আটক করা হয়। যদিও আটক করার কোন কারণ তালিবান (Taliban) কর্তৃপক্ষ জানায়নি। শুক্রবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিককে মুক্ত করল তালিবানেরা। সাংবাদিককে শুক্রবার রাতে কাবুলের ইরানি দূতাবাসে হস্তান্তর করা হয়েছে। তালিবান মুখপাত্র বিলাল করিমি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
Iranian photojournalist Mohammad-Hossein Velayati, who was detained last week in #Afghanistan, has been released, Iran's semi-official Tasnim news agency, which Velayati works for, reported.
The journalist was handed over to the Iranian embassy in #Kabul on Friday night, the… pic.twitter.com/odDQw5zfFQ
— IANS (@ians_india) August 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 27, 2023 09:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

