Iranian Actress Elnaaz Norouzi Video: উত্তাল ইরানে উর্দ্ধাঙ্গ অনাবৃত করে প্রতিবাদ অভিনেত্রীর, দেখুন

একের পর এক পোশাকের আবরণ থেকে নিজেকে মুক্ত করেন ইরানিয়ান অভিনেত্রী এলনাজ নরৌজি। একের পর এক পোশাকের আবরণ থেকে নিজেকে মুক্ত করে এলনাজকে দেখা যায় বিকিনি পরে প্রকাশ্যে আসতে। তারপর নিজের উদ্ধাঙ্গও পোশাকের আবরণ থেকে মুক্ত করেন এলনাজ।

Iranian Actress Elnaaz Norouzi Video: উত্তাল ইরানে উর্দ্ধাঙ্গ অনাবৃত করে প্রতিবাদ অভিনেত্রীর, দেখুন
Iranian actress Elnaaz Norouzi (Photo Credit: Instagram)

তেহরান, ১১ অক্টোবর:  মাহশা আমিনির মৃত্যুর পর থেকে উত্তাল ইরান (Iran)। মাহশার (Mahsa Amini) মৃত্যুর পর ইরানের একের পর এক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। মাহশার মৃত্যুর পর থেকে যখন উত্তাল ইরানে একের পর এক বিক্ষোভ শুরু হয়,  সেই সময় এবার বিস্ফোরক ভিডিয়ো শেয়ার করলেন সে দেশের এক অভিনেত্রী। ইরানের অভিনেত্রী এলনাজ নরৌজি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে এলনাজকে (Elnaaz Norouzi) পোশাকের আবরণ থেকে নিজেকে মুক্ত করতে দেখা যায়। এলনাজ চিরাচরিত পোশাক পরে প্রথমে হাজির হন ইনস্টা ভিডিয়োয়।

এরপর একের পর এক পোশাকের আবরণ থেকে নিজেকে মুক্ত করেন ইরানিয়ান অভিনেত্রী এলনাজ নরৌজি। একের পর এক পোশাকের আবরণ থেকে নিজেকে মুক্ত করে এলনাজকে দেখা যায় বিকিনি পরে প্রকাশ্যে আসতে। তারপর নিজের উদ্ধাঙ্গও পোশাকের আবরণ থেকে মুক্ত করেন এলনাজ।

 

 

View this post on Instagram

 

নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করে এলনাজ লেখেন, তিনি নগ্নতাকে প্রশ্রয় দিচ্ছেন না তিনি। তবে নিজের শরীরের উপর প্রত্যেকের নিজস্ব অধিকার থাকা উচিত। তাই বিশ্বের প্রত্যেক প্রান্তের প্রতিটি মহিলা যাতে নিজের ইচ্ছে মত পোশাক পরতে পারেন, তার জন্যই তিনি এই ভিডিয়ো শেয়ার করছেন বলে জানান এলনাজ।

(The above story first appeared on LatestLY on Oct 11, 2022 07:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).