India-Pakistan Conflict: এক নিমেষে ধ্বংস, ভারতের হামলায় ধূলিসাৎ হল পাক বায়ুসেনার প্রতিরক্ষা ব্যবস্থা
অপারেশন সিঁদুরের পর এমনিতেই চাপে ছিল পাকিস্তান। একের পর এক মিথ্যা যুক্তি দিয়ে ভারতকে জব্দ করার চেষ্টা করছে তাঁরা। অন্যদিকে আবার সীমান্ত এলাকায় গুলির লড়াইও চালিয়ে যাচ্ছে তাঁরা।
অপারেশন সিঁদুরের পর এমনিতেই চাপে ছিল পাকিস্তান। একের পর এক মিথ্যা যুক্তি দিয়ে ভারতকে (India) জব্দ করার চেষ্টা করছে তাঁরা। অন্যদিকে আবার সীমান্ত এলাকায় গুলির লড়াইও চালিয়ে যাচ্ছে তাঁরা। বৃহস্পতিবার সকালে এসবের জবাবও দিল ভারতীয় সেনা। লাহোরে ঢুকে কার্যত গুড়িয়ে দেওয়া হল পাক বায়ুসেনার প্রতিরক্ষা ব্যবস্থা। এদিন প্রতিরক্ষা মন্ত্রালয়ের তরফ থেকে এমনটাই জানানো হল। অর্থাৎ পাকিস্তানের একাংশে ভারত যদি আকাশপথে হামলাও করে, তা আগে থেকে বাঁধা দেওয়া তো দূরে্র কথা, সেটিকে চিহ্নিতও করতে পারবে না পাক সেনা।
পাকিস্তানে ধ্বংস এয়ার ডিফেন্স সিস্টেম
এদিন প্রতিরক্ষা মন্ত্রালয়ের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়, আজ সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের একাধিক জায়গার এয়ার ডিফেন্স রেডার এবং সিস্টমে টার্গেট করেছিল। ভারত পাকিস্তানকে পাকিস্তানের মতোই জবাব দেবে। ইতিমধ্যেই লাহোরে একটি এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা হয়েছে। পাকিস্তান ক্রমশ সীমান্ত এলাকায় গোলাবর্ষণের সংখ্যা বাড়াচ্ছে। কুপওয়ারা, বারামুল্লা, উড়ি, পুঞ্চ, রাজৌরি সহ একাধিক এলাকায় গুলিবর্ষণ ক্রমেই বাড়িয়ে চলেছে পাকিস্তান। এর জবাবও দিচ্ছে ভারত।
This morning, the Indian Armed Forces targeted Air Defence Radars and systems at a number of locations in Pakistan. Indian response has been in the same domain with same intensity as Pakistan. It has been reliably learnt that an Air Defence system at Lahore has been neutralised.… pic.twitter.com/z2OexT2nJP
— ANI (@ANI) May 8, 2025
পাকিস্তানের হামলা ব্যর্থ
ভারতীয় সেনা সূত্রে খবর, গতকাল রাতেই ভারতের ১৫টি জায়গায় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। সেই পরিকল্পনা অবশ্য মাঝআকাশেই ব্যর্থ করে দেয় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। তার পাল্টা আজ সকালে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমই গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।
(The above story first appeared on LatestLY on May 08, 2025 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

