Bangladesh: রাজের সঙ্গে পরকীয়া? বিদ্যা সিনহা মিমের বিরুদ্ধে বিস্ফোরক বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি
পরীমণি এবং বিদ্যা সিনহা সাহা মিম যখন একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে, সেই সময় অভিনেতা সরিফুল রাজকে পালটা কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
ঢাকা, ১১ নভেম্বর: 'পরাণ' সিনেমায় অভিনয় করতে গিয়ে সরিফুল রাজের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে বিদ্যা সিনহা সাহা মিমের। এমনই অভিযোগে সরব বাংলাদেশের জনপ্রিয় এবং বিতর্কিত নায়িকা পরীমণি। পরী বলেন, রাজের সঙ্গে মিম পরপর দুটি ছবিতে কাজ করেছেন। শ্যুটিং করতে গিয়েই দুজনের মধ্যে সম্পর্কের সূত্রপাত বলে অভিযোগ পরীমণির। এমনকী, কাজের অছিলায় সরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম একে অপরের সঙ্গে মাঝরাতে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন বলেও অভিযোগ করেন পরীমণি। যা নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যম কার্যত তোলপাড়। তবে পরীমণি যে অবিযোগই করুন না কেন, তা নস্যাৎ করে দেন বিদ্যা সিনহা মিম। নিজের সোশ্যাল হ্যান্ডেলে মিম স্টেটাস শেয়ার করে মিম লেখেন...
পরীমণি এবং বিদ্যা সিনহা সাহা মিম যখন একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে, সেই সময় অভিনেতা সরিফুল রাজকে পালটা কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
প্রসঙ্গত মাদক বিতর্কের পর অভিনেতা সরিফুল রাজের সঙ্গে সংসার পাতেন পরীমণি। তাঁদের দুজনের সন্তানও রয়েছে। বিয়ের বছর খানেকের মধ্যে কি এবং রাজ-পরীর সংসার ভাঙতে চলেছে? এমন গুঞ্জন শুরু হয়েছে জোর কদমে।
(The above story first appeared on LatestLY on Nov 11, 2022 11:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

