Nusrat Faria: একসঙ্গে থাকতে পারছেন না, বাগদানের পর বিচ্ছেদ নুসরতের
এই কঠিন সময়ে অনুরাগী এবং শুভানুধ্যায়ীরা যেন সঙ্গে থাকেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রত্যেকের কাছে এমনই আবেদন করলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া (Nusrat Faria)। বাংলাদেশের (Bnagladesh) প্রথম সারির অভিনেত্রী জানান, ৩ বছর আগে তাঁর বাগদান হয়। তবে বাগদানের ৩ বছরের মধ্যে বুঝতে পারেন, তাঁরা একসঙ্গে চলতে পারবেন না। ফলে তিনি এবং তাঁর বিশেষ বন্ধু শেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে তাঁরা একে অপরের মধ্যে বন্ধুত্ব খুঁজে পেয়েছেন। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক শেষে বিচ্ছেদের সিদ্ধান্তে, প্রত্যেকে যেন তাঁর পাশে থাকেন বলে অনুরোধ জানান নুসরত ফারিয়া। প্রসঙ্গত বিবাহ অভিযান-এ অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকারদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন নুসরত ফারিয়া।
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Mar 01, 2023 07:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

