Penis Burned By Chemical: মহিলা হওয়ার সাধ! রাসায়নিক দিয়ে নিজের পুরুষাঙ্গ পোড়াল অস্ট্রেলিয়ার ট্রান্সজেন্ডার

মহিলা হওয়ার জন্য অপারেশন করে চেয়েছিলেন একজন ট্রান্সজেন্ডার। আর তাই অপারেশন করতে যাতে চিকিৎসকদের সুবিধা হয় তার জন্য রাসায়নিক দিয়ে নিজের শরীরে থাকা পুরুষাঙ্গ পুড়িয়ে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়।

Penis Burned By Chemical: মহিলা হওয়ার সাধ! রাসায়নিক দিয়ে নিজের পুরুষাঙ্গ পোড়াল অস্ট্রেলিয়ার ট্রান্সজেন্ডার
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

সিডনি: মহিলা (Woman) হওয়ার জন্য অপারেশন (Surgery) করে চেয়েছিলেন একজন ট্রান্সজেন্ডার (Transgender)। আর তাই অপারেশন করতে যাতে চিকিৎসকদের সুবিধা হয় তার জন্য রাসায়নিক (chemicals) দিয়ে নিজের শরীরে থাকা পুরুষাঙ্গ (penis) পুড়িয়ে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায় (Australia)।

সম্প্রতি সেখানে প্রকাশিত একটি মেডিকাল জার্নালে একটি রিপোর্ট উল্লেখ করা হয়েছে, ৫৭ বছরের ওই ট্রান্সজেন্ডার পুরুষাঙ্গ নিয়ে জন্মালেও বোধশক্তি হওয়ার পর থেকে নিজেকে মহিলা হিসেবে পরিচয় দিতেই পছন্দ করতেন। কিছুদিন আগে অপারেশন করিয়ে নিজেকে মহিলা করার জন্য তৎপর হয়ে ওঠেন তিনি।

আর সেই কারণে আচমকা একদিন নিজের শরীরে থাকা পুরুষাঙ্গ রাসায়নিক দিয়ে পুড়িয়ে দেন। এর ফলে চিকিৎসদের সুবিধা হবে বলে মনে করেছিলেন তিনি। যদিও এই ঘটনার জেরে গুরুতর জখম অবস্থায় জরুরি ভিত্তিতে ওই ট্রান্সজেন্ডারের অপারেশন করতে বাধ্য হন চিকিৎসকরা।

চিকিৎসকরা আরও জানিয়েছেন যে ওই ট্রান্সজেন্ডারের ছোটবেলা থেকেই মহিলা হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু, এর জন্য অপারেশন করতে যে বিপুল পরিমাণ টাকা খরচ হবে তা করতে চাননি তিনি। তার জন্যই এই কীর্তি ঘটিয়েছেন। আরও পড়ুন: Pakistan Crisis: ইদের আগে চরম আর্থিক সঙ্কটে পাকিস্তান, এটিএম ফাঁকা, মিলছে না টাকা

(The above story first appeared on LatestLY on Jun 28, 2023 10:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).