London Murder: ৭৭ বছরে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ ভারতীয় বংশোদ্ভূতর

পূর্ব লন্ডনে চাঞ্চল্যকর ঘটনা। তারসেম সিং নামের ৭৯ বছরের এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি তাঁর স্ত্রীকে নির্যাতনের পর খুনের কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন

London Murder: ৭৭ বছরে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ ভারতীয় বংশোদ্ভূতর
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

লন্ডন, ৬ মে: পূর্ব লন্ডনে চাঞ্চল্যকর ঘটনা। তারসেম সিং নামের ৭৯ বছরের এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি তাঁর স্ত্রীকে নির্যাতনের পর খুনের কথা স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন। খুন হওয়া বৃদ্ধার নাম মায়া দেবী (৭৭ বছর)। মায়া দেবীর মাথায় বারবার ভারী কোনও কিছু বস্তুর আঘাত করে তাঁকে খুন করেন তারসেম সিং। এমনটাই জানিয়েছে পুলিশ।

তারসেম সিং ও মায়া দেবী, দু জনের জন্ম ভারতে হলেও, ৫০ বছর ধরে লন্ডনে আছেন। দম্পতির একটি ছেলে ও দুটি মেয়ে আছে। তাদের বিয়েরও ৫০ বছর হয়ে গিয়েছে।

দেখুন টুইট

দু জনে রেনহামে একটি পোস্ট অফিস চালাতেন। সেই কাজ থেকে অবসর নেওয়ার পর তাঁরা বেশ আনন্দেই ছিলেন বলে তাদের বন্ধুরা জানিয়েছেন।

 

(The above story first appeared on LatestLY on May 06, 2023 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).