Blast In Iran: ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৪ আহত কমপক্ষে ৭৫০

পৃথিবীর মোট উৎপাদিত জ্বালানি তেলের পাঁচ ভাগের এক ভাগ এখান থেকেই সরবরাহ হয়।

Blast In Iran: ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৪ আহত কমপক্ষে ৭৫০
ইরানে বিস্ফোরণ (ছবিঃX)

নয়াদিল্লিঃ ইরানের (Iran) বন্দর (Port) নগরী বন্দর আব্বাসের শহিদ রাজাই বন্দর এক ভয়াবহ বিস্ফোরণ (Blast)। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৭৫০ জন। আহতদের মধ্যে অনেকেই হরমোজগান প্রদেশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দরে থাকা কন্টেইনারগুলিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে হাজার কিলোমিটার দূরে অবস্থিত বন্দরটি। ইরানের শুল্ক দফতরের তরফে বিবৃতি দিয়ে এই ঘটনাটি জানানো হয়েছে। এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার কন্টেনার ইয়ার্ডে বিস্ফোরণের ঘটেছে।

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৪ আহত ৭৫০

উল্লেখ্য, এই বন্দর আব্বাস ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। ইরানের অর্থনীতিতে এই বন্দরের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পৃথিবীর মোট উৎপাদিত জ্বালানি তেলের পাঁচ ভাগের এক ভাগ এখান থেকেই সরবরাহ হয়। অন্যদিকে আমেরিকার সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে দ্বন্দ্বযুদ্ধের মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটায় নানা মহলে প্রশ্ন উঠছে। মাস খানেক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন পারমাণবিক চুক্তি স্বাক্ষর না করলে ইরানে বোমাবর্ষণ হবে। আর এরপরই বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছেন কেউ-কেউ।

 ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৪ আহত কমপক্ষে ৭৫০

(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).