Maheshtala: চোর সন্দেহে নির্মীয়মান আবাসনে যুবককে পিটিয়ে খুন, অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি অভিযান
আবারও বাংলায় গনপিটুনির ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় একটি নির্মীয়মান আবাসন থেকে উদ্ধার হয়েছে এক যুবকের রক্তাক্ত দেহ।
আবারও বাংলায় গনপিটুনির ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় (Maheshtala) একটি নির্মীয়মান আবাসন থেকে উদ্ধার হয়েছে এক যুবকের রক্তাক্ত দেহ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, চোর সন্দেহে তাঁকে পিটিয়ে খুন করেছে ওই আবাসনের শ্রমিকরা। মৃত যুবকের নাম দেব দাস। বছর ২২-এর ওই যুবক স্থানীয় বাসিন্দা। গতকাল রাত থেকেই নিখোঁজ ছিল সে। আজ সকালে ওই আবাসনের প্রোমোটার প্রথম দেহটি দেখতে পান। সেই স্থানীয়দের খবর দেন। তারপর ঘটনাস্থলে যায় পুলিশ।
রাতেই শোনা গিয়েছিল আর্তনাদ
জানা যাচ্ছে, যুবকের বাড়ি বাটানগর নুঙ্গি স্টেশন রোড এলাকায়। এদিন, মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলার একটি আবাসনের মধ্যে থেকে উদ্ধার হয়েছে যুবকের মৃতদেহটি। স্থানীয়রা জানিয়েছেন, রাতের দিকে আর্তনাদের আওয়াজ পেয়েছিলেন তাঁরা। সকালে দেহ মিলতেই তাঁকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পলাতক কয়েকজন শ্রমিক
এই ঘটনার পর থেকেই নির্মীয়মান আবাসনের কয়েকজন শ্রমিক পালিয়ে গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি। অন্যদিকে আবাসনটি ইতিমধ্যেই সিল করেছে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

