Salt Lake: স্কুটি সহ রাস্তার ধারে পড়েছিল যুবকের রক্তাক্ত দেহ, খুন নাকি দুর্ঘটনা? তদন্তে পুলিশ

একদিকে ইএম বাইপাসে যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার, অন্যদিকে সল্টলেকে স্কুটি সহ উদ্ধার হল এক যুবকের দেহ। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সল্টলেকের ৫ নম্বর ট্যাঙ্কের কাছে।

Salt Lake: স্কুটি সহ রাস্তার ধারে পড়েছিল যুবকের রক্তাক্ত দেহ, খুন নাকি দুর্ঘটনা? তদন্তে পুলিশ
Road Accident (Photo Credit: X)

একদিকে ইএম বাইপাসে যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার, অন্যদিকে সল্টলেকে (Salt Lake) স্কুটি সহ উদ্ধার হল এক যুবকের দেহ। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সল্টলেকের ৫ নম্বর ট্যাঙ্কের কাছে। জানা যাচ্ছে রাত দেড়টা নাগাদ যুবককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন পথচারী। এরপর খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দুর্ঘটনার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। গোটা ঘটনার তদন্ত করছে বিধাননগর থানার পুলিশ।

পুলিশসূত্রে খবর, মৃত যুবকের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায়। সল্টলেকের এএইচ ব্লকের বাসিন্দা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এদিন রাত ১টা নাগাদ বৈশাখী থেকে বি এফ সি এফের দিকে যাচ্ছিল। সেই সময় ডিভাইডারের কাছে স্কুটির গতি আস্তে করেন তিনি। তখন পেছন থেকে একটি গাড়ি সজোরে এসে ভিক্টরের স্কুটিতে ধাক্কা মারে। এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ঘাতক গাড়ি।

বেশ কিছুক্ষণ সেখানে আহত অবস্থায় পড়েছিলেন ভিক্টর। তারপর ঘটনাস্থলে এক পথচারী এসে পুলিশে খবর দেয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে তদন্তকারীরা।

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 04:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).