Howrah: হাওড়ায় কেন হচ্ছে না পুরসভার নির্বাচন, রাজ্য সরকারকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট
২০১৩ সালে শেষবার হাওড়ায় হয়েছিল পুর নির্বাচন। তারপর কেটে গিয়ে গিয়েছে ১২টি বছর। কিন্তু এখনও হাওড়ায় হয়নি পুরসভা নির্বাচন।
২০১৩ সালে শেষবার হাওড়ায় (Howrah) হয়েছিল পুর নির্বাচন। তারপর কেটে গিয়ে গিয়েছে ১২টি বছর। কিন্তু এখনও হাওড়ায় হয়নি পুরসভা নির্বাচন। এবার এই নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে জবাব চাইল কলকাতা হাইকোর্ট। কেন এতদিন ধরে হাওড়ায় পুরসভা নির্বাচন হচ্ছে না, আগামী ৮ সপ্তাহের মধ্যে এর জবাব চাইলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। যদিও এর আগেও হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়ছিল সময়মতো নির্বাচন করাতে হবে। কিন্তু তারপরেও কেন তা হল না, সেটাই এখন বড় প্রশ্ন।
হাওড়া থেকে আলাদা করা হয় বালি পুরসভাকে
২০১৩ সালে শেষবার নির্বাচন হয়েছিল। সেই সময় বামফ্রন্টের থেকে এই পুরসভা ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। হিসেব মতো ২০১৮ সালে এখানে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তখন তা হয়নি। পরবর্তীকালে হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার প্রক্রিয়া শুরু হয়। ২০২২ সালে তাতে সম্মতি দেন রাজ্যপাল। কিন্তু তারপরেও নির্বাচন হয়নি এখানে।
হাওড়া পুরসভায় নির্বাচন কবে?
এরমধ্যে অনেকবার নির্বাচন করানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তা কখনই বাস্তবায়িত হয়নি। এদিকে হাওড়া পুরসভায় ওয়ার্ডের সংখ্যা বেড়ে ৫০ থেকে ৬৬ হয়েছে। ফলে কবে এই পুরসভায় নির্বাচন হবে এখন সেটাই দেখার।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

