West Bengal Weather Update: রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, এখনও কমবে না শীতের দাপট

শীতের (Winter) শিরশিরানি প্রায় গেল বলে। ঠাণ্ডায় কাঁপার দিন প্রায় শেষ, তাই আর কয়েকদিন শীত উপভোগ করার সুযোগ রয়েছে বাঙালির। গত দুদিন ধরে পারদ একটু চড়েছে। মেঘলা আকাশ, বৃষ্টির ভ্রুকুটি। সকাল থেকে রোদের দেখা নেই। আলিপুর আবহাওয়া অফিস আগেই বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়িয়ে নামবে বৃষ্টি। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ও উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি। শনিবার সকালেও বিক্ষিপ্ত বৃষ্টি।

West Bengal Weather Update: রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, এখনও কমবে না শীতের দাপট
বৃষ্টি/ প্রতীকী ছবি (Photo Credit: ANI)

কলকাতা, ৭ ফেব্রুয়ারি: শীতের (Winter) শিরশিরানি প্রায় গেল বলে। ঠাণ্ডায় কাঁপার দিন প্রায় শেষ, তাই আর কয়েকদিন শীত উপভোগ করার সুযোগ রয়েছে বাঙালির। গত দুদিন ধরে পারদ একটু চড়েছে। মেঘলা আকাশ, বৃষ্টির ভ্রুকুটি। সকাল থেকে রোদের দেখা নেই। আলিপুর আবহাওয়া অফিস আগেই বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়িয়ে নামবে বৃষ্টি। হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ও উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি। শনিবার সকালেও বিক্ষিপ্ত বৃষ্টি।

২৪ ঘণ্টার খবর অনুযায়ী, আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, দিনভর মেঘলা আকাশ থাকবে। রবিবার থেকে ফের নামবে পারদ। ফিরবে শীতের আমেজ। কলকাতায় রবিবার তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রিতে নামার সম্ভাবনা। জেলার ক্ষেত্রে তাপমাত্রা নামতে পারে ১০-এর কাছাকাছি। আরও পড়ুন,  বিধানসভায় রাজ্য বাজেটের বিবৃতি পড়বেন জগদীপ ধনখড়, স্পষ্ট জানাল নবান্ন

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৩৯ থেকে ৯৫ শতাংশ। পঞ্জাবে শৈত্যপ্রবাহ জারি থাকবে। দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশা। আগামী ৪৮ ঘণ্টায় ওড়িশাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়ার পিছনে রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা। তবে ঝঞ্ঝা কাটলেই শীতের আমেজ, আপাতত আজ সন্ধে থেকে বৃষ্টির পূর্বাভাস। কাল পর্যন্ত বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

(The above story first appeared on LatestLY on Feb 07, 2020 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).