West Bengal Weather Update: উত্তুরে হাওয়ায় ভর করে আরও নামল পারদ
উত্তুরে হাওয়ায় ভর করে আরও নামল পারদ। আজ কলকাতায় (Kolkata) তাপমাত্রা (Temperature) ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীত শীত (Winter) ভাব বজায় থাকবে। তবে, আগামী সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এরফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
কলকাতা, ৮ নভেম্বর: উত্তুরে হাওয়ায় ভর করে আরও নামল পারদ। আজ কলকাতায় (Kolkata) তাপমাত্রা (Temperature) ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীত শীত (Winter) ভাব বজায় থাকবে। তবে, আগামী সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এরফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ১৬ বছরে এনিয়ে দ্বিতীয়বার নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় ১৯ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা। ২০১৬ সালের ৮ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আরও পড়ুন: BJP: বাংলায় ফিরে আসার ডাক বিজেপির, 'নতুন গল্প লেখা হবে' বলে নেতা-ভোটারদের আশ্বাস দিলেন জেপি নাড্ডা
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামীকাল নভেম্বর তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রভাব দক্ষিণ ভারতেই পড়বে। তবে ১১ নভেম্বর থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও আকাশ কিছুটা মেঘলা থাকবে সেই কারণে। যার ফলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
(The above story first appeared on LatestLY on Nov 08, 2021 09:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

