West Bengal Weather For Today: বৃষ্টির আবহাওয়ায় বড় আপডেট, আগামী ৬-৮ ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারি বর্ষণ কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়

সপ্তাহের শেষে শুক্র সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টির আবহাওয়া, কালবৈশাখির আশঙ্কা ঘনাতে শুরু করেছে রাজ্য জুড়ে। যার জেরে শহর কলকাতাতেও বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা প্রবল বলে জানা যাচ্ছে।

West Bengal Weather For Today: বৃষ্টির আবহাওয়ায় বড় আপডেট, আগামী ৬-৮ ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারি বর্ষণ কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়
Intense Rain (Photo Credit: Facebook/Screengrab)

কলকাতা, ১৮ এপ্রিল: বৃষ্টি (Rain) চলবে আগামী ২৪ ঘণ্টা ধরে। অর্থাৎ কলকাতা-সহ (Kolkata Weather) গোটা রাজ্যে আপাতত বৃষ্টির (West Bengal Weather) আবহাওয়া চলছে। অর্থাৎ আজকের আবহাওয়ার আপডেট অনুযায়ী, শুক্রবার মাঝারি থেকে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রাজ্যে। কলকাতা এবং তার আশপাশের জেলাগুলিতে যেমন ভারি বৃষ্টি হবে, তেমনি দক্ষিণ, পশ্চিমের জেলাগুলিতেও ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রাজ্য জুড়ে। সেই সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। অর্থাৎ বৈশাখ মাস পড়তেই কালবৈশাখি (Kalbaisakhi) যে দাপট দেখাতে শুরু করেছে রাজ্য জুড়ে, তা কার্যত স্পষ্ট। তবে কোথাও কোথাও শিলাবৃষ্টিও (Hailstorm) হতে পারে বলে আশঙ্কা। থাকবে বজ্রবিদ্যুতের ঝলকানি।

বজ্রগর্ভ মেঘ ক্রমাগত পাক খাচ্ছে বাংলার উপর...

 

আরও পড়ুন: West Bengal Weather Update: শুক্রে আকাশের মুখ ভার, কালবৈশাখির সঙ্গে চলবে বৃষ্টির আবহাওয়া রাজ্য জুড়ে

প্রসঙ্গত রাজ্যে এই বৃষ্টির আবহাওয়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। কখনও ভারী এবং কখনও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। বুধবার থেকে ফের কলকাতা-সহ গোটা রাজ্যে তাপমাত্রা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

রাজ্যের পাশাপাশি সিকিম (Sikkim), ঝাড়খণ্ড, দক্ষিণ বিহারেও ঝড় এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলেই তার জেরে বাংলা এবং তার আশপাশের রাজ্যগুলিতে ঝড়, বৃষ্টির সম্ভাবনা কার্যত প্রবল হয়ে উঠতে শুরু করেছে। একটানা বৃষ্টির পূর্বাভাষ জারি করা হয়েছে বাংলা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমে।

(The above story first appeared on LatestLY on Apr 18, 2025 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).