Kolkata Book Fair 2025: বাংলাদেশকে বাদ রেখেই উদ্বোধন হল কলকাতা বইমেলার, প্রথমবার জায়গা পেল জার্মানি
মঙ্গলবারই উদ্ধোধন হল আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন করা হল ৪৮ তম বইমেলার।
মঙ্গলবারই উদ্ধোধন হল আন্তর্জাতিক কলকাতা বইমেলার (Kolkata Book Fair 2025)। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উপস্থিতিতে উদ্বোধন করা হল ৪৮ তম বইমেলার। ঘন্টা বাজিয়ে মেলার শুভসূচনা করলেন তিনি। বিগত কয়েক বছরের মতো এই বছরেও সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসেছে বইমেলা। গত বছরের থেকে এই বছরে মেলার বহর স্বাভাবিকভাবেই বেড়েছে। এবছরে মেলা প্রাঙ্গনে থাকছে ১০৫০টি স্টল। ঋত্বিক ঘটক ও সলিল চৌধুরির নামে তৈরি হয়েছে দুটি প্রধান গেট। এই বছরে কান্ট্রি থিম করা হয়েছে জার্মানিকে। চলতি বছরেই প্রথম এই দেশকে থিম করেছে রাজ্য সরকার। যদিও সাম্প্রতিককালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার কারণে এবারে তাঁদের কোনও স্টলই বইমেলায় থাকছে না।
বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, একাধিক মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জার্মানির রাষ্ট্রদূত ডঃ ফিলিপ আকারমান। তিনি বলেন, "এটি বইয়ের একটি বিরাট উৎসব। এই বছর কলকাতা বইমেলাতে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। বইয়ের জন্য এই শহর ভারতে বিশেষভাবে পরিচিত। এখানে বুদ্ধিদীপ্ত মানুষরা থাকেন। কলকাতা বইমেলা আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই গর্বিত হয়েছি"।
দেখুন ভিডিয়ো
#WATCH | West Bengal | Kolkata Book Fair | German Ambassador to India Philipp Ackermann says, "Its a big festival of books and a fabulous event. We are very happy and proud to be the partner country of this year's Kolkata Book Fair. It is a household name in India for books, and… pic.twitter.com/abdbBCUR8O
— ANI (@ANI) January 28, 2025
বইমেলার জন্য থাকবে অতিরিক্ত বাস ও মেট্রো পরিষেবা
২৮ জানুয়ারি থেকে বইমেলা শুরু হয়েছে, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই বইমেলাকে ঘিরে এই কয়েকদিন থাকছে অতিরিক্ত বাস ও মেট্রো পরিষেবা। এছাড়া মোতায়েন থাকতে চলেছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 10:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

