West Bengal Assembly Elections 2021 2nd Phase Poll: আগামীকাল দ্বিতীয় দফায় কোন কোন কেন্দ্রে ভোট, জানুন ক্লিক করে
আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার ভোট (WB Assembly Elections 2021 2nd Phase)। দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার শেষ হয়েছে গতকাল সন্ধ্যায়। দ্বিতীয় পর্যায়ে ভোট হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ৯টি, বাঁকুড়ার ৮টি, এবং দক্ষিণ ২৪ পরগনার ৪টি আসনে। শেষ লগ্নে তাই জমে ওঠে প্রচারপর্ব। দ্বিতীয় দফার ভোটে হেভিওয়েট প্রার্থী থেকে হাইভোল্টেজ কেন্দ্র সবই থাকছে আলোচনায়। বৃহস্পতিবার ৪ জেলার ৩০টি আসনে ১৭১ জন প্রার্থীর ভাগ্য নির্ণয় হবে। এই তালিকায় কেন্দ্রীয় মুখ অবশ্যই নন্দীগ্রাম ও সেখানকার যুযুধান দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। গোটা ভারতের নজরে আপাতত নন্দীগ্রামে। যেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী, ত্রিমুখী লড়াইয়ের আর এক মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতার একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে রোজই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির আবহ।
কলকাতা, ৩১ মার্চ: আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার ভোট (WB Assembly Elections 2021 2nd Phase)। দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার শেষ হয়েছে গতকাল সন্ধ্যায়। দ্বিতীয় পর্যায়ে ভোট হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ৯টি, বাঁকুড়ার ৮টি, এবং দক্ষিণ ২৪ পরগনার ৪টি আসনে। শেষ লগ্নে তাই জমে ওঠে প্রচারপর্ব। দ্বিতীয় দফার ভোটে হেভিওয়েট প্রার্থী থেকে হাইভোল্টেজ কেন্দ্র সবই থাকছে আলোচনায়। বৃহস্পতিবার ৪ জেলার ৩০টি আসনে ১৭১ জন প্রার্থীর ভাগ্য নির্ণয় হবে। এই তালিকায় কেন্দ্রীয় মুখ অবশ্যই নন্দীগ্রাম ও সেখানকার যুযুধান দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। গোটা ভারতের নজরে আপাতত নন্দীগ্রামে। যেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী, ত্রিমুখী লড়াইয়ের আর এক মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতার একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে রোজই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির আবহ।
এক নজরে কাল কোন জেলার কোন কোন কেন্দ্র ভোট:
- পূর্ব মেদিনীপুর: তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।
- বাঁকুড়া: তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।
- পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর।
- দক্ষিণ ২৪ পরগনা: গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।
দ্বিতীয় দফার ভোটেও রেকর্ড সংখ্যায় মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। নিরাপত্তার দায়িত্বে থাকছে প্রায় সাড়ে ছ’শো কম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে ২১০, পূর্ব মেদিনীপুরে ১৯৯, বাঁকুড়ায় ১৭০ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭২ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এছাড়া, বারুইপুর স্ট্রং রুমে ইভিএম পাহারার কাজে মোতায়েন থাকবে ২৩ কম্পানি বাহিনী।
(The above story first appeared on LatestLY on Mar 31, 2021 12:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

