BJP Candidate List 2021: কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী মুকুল রায়, হাবড়ায় রাহুল সিন্হা; প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক সাংসদ

৪ দফার ১৪৮ আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে দাঁড়াচ্ছেন মুকুল রায়, হাবড়ায় রাহুল সিন্হা। ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুুন সিংহের ছেলে পবন সিংহ। খড়দায় বিজেপি প্রার্থী হিসেবে আজ শীলভদ্র দত্ত। পানিহাটি থেকে লড়বেন সন্ময় বন্দোপাধ্যায়।

BJP Candidate List 2021: কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী মুকুল রায়, হাবড়ায় রাহুল সিন্হা; প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক সাংসদ
মুকুল রায় (Photo Credits: IANS)

কলকাতা, ১৮ মার্চ: বাকি ৪ দফার ১৪৮ আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP)। কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে দাঁড়াচ্ছেন মুকুল রায়, হাবড়ায় রাহুল সিন্হা। ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুুন সিংহের ছেলে পবন সিংহ।  খড়দায় বিজেপি প্রার্থী হিসেবে আজ শীলভদ্র দত্ত। পানিহাটি থেকে লড়বেন সন্ময় বন্দোপাধ্যায়। দলীয় নেতাদের পাশাপাশি টিকিট পেলেন একাধিক সাংসদেরা। বীজপুরের প্রার্থী মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। আসানসোল দক্ষিণে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের বিপরীতে প্রার্থী অগ্নিমিত্রা পাল।

রায়গঞ্জ : কৃষ্ণ কল্যাণী

কৃষ্ণনগর উত্তর : মুকুল রায়

হাবড়া : রাহুল সিন্হা

বীজপুর : শুভ্রাংশু রায়

নৈহাটি : ফাল্গুনি পাত্র

ভাটপাড়া: পবন সিংহ

বরানগর : পার্ণো মিত্র

বিধাননগর : সব্যসাচী দত্ত

রাজারহাট গোপালপুর : শমীক ভট্টাচার্য

মিনাখাঁ : জয়ন্ত মণ্ডল

কালনা : বিশ্বজিৎ কুণ্ডু

দমদম : বিমলশঙ্কর নন্দ

ধূপগুড়ি : বিষ্ণুপদ রায়

ডাবগ্রাম ফুলবাড়ি: শিখা চট্টোপাধ্যায়

মাটিগাড়া নকশালবাড়ি : আনন্দময় বর্মন

শিলিগুড়ি : শঙ্কর ঘোষ

শান্তিপুর : জগন্নাথ সরকার

হরিণ ঘাটা : অসীম সরকার

পানিহাটি : সন্ময় বন্দ্যোপাধ্যায়

কৃষ্ণনগর উত্তর : মুকুল রায়

কৃষ্ণনগর দক্ষিণ : মহাদেব সরকার

ভবানীপুর: রুদ্রনীল ঘোষ

(The above story first appeared on LatestLY on Mar 18, 2021 05:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).