Weather Forercast Of Bengal: শীতের আমেজ দুই বঙ্গে, পশ্চিমের জেলায় ঠান্ডা একটু বেশি জানাল আলিপুর আবহাওয়া দফতর

Weather Forercast Of Bengal:  শীতের আমেজ দুই বঙ্গে, পশ্চিমের জেলায় ঠান্ডা একটু বেশি জানাল আলিপুর আবহাওয়া দফতর
WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে রয়েছে তাপমাত্রা। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়লে অবশ্য শীতের আমেজ উধাও হয়ে যাচ্ছে। খুব সকালে হালকা কুয়াশাও থাকছে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে। আপাতত ৪-৫ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে রাতে ও সকালে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।

অন্যদিকে, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা থাকছে। আগামী কয়েকদিন পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকবে ও শুষ্ক আবহাওয়া। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

(The above story first appeared on LatestLY on Nov 13, 2025 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).