Weather Forecast Of Bengal: পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতেই শুষ্ক আবহাওয়ার প্রত্যাবর্তন, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই জানালো আবহাওয়া দফতর
সকাল থেকেই হালকা শীতের প্রভাব বঙ্গ জুড়ে, গতকালই আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে।তাই আগামী ৭ দিন দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই এবং কলকাতা সহ সারা রাজ্যেই আবহাওয়া শুষ্ক থাকবে।
এদিকে, মৌসুমী বায়ুরপ্রভাব কেটে যাওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রাই রেকর্ডকরা হয়েছে ২৪ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা সামান্য কম। পশ্চিমেরজেলা গুলির পাশাপাশি উত্তরবঙ্গেপাহাড় সংলগ্ন ও ডুয়ার্সের জেলাগুলিতে এই তাপমাত্রা আরো কিছুটা কমহওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
জুন মাস থেকে শুরু হওয়া এবারের বর্ষার মরসুমে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই গেল। বর্ষা বিদায় নেওয়ার আগে পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতি ১৬ শতাংশ। দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে ভালোই। ৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে।
এবার শীত আসার পালা। উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে ঢুকবে বঙ্গে। যদিও এখনও বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা খুব একটা নামবে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। কলকাতায় ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় দুই-তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা।
(The above story first appeared on LatestLY on Oct 14, 2025 09:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

