WB Panchayat Election 2023: ২০২৩ এ প্রথম ইঞ্জিন, ২০২৪ এ যাবে দ্বিতীয় ইঞ্জিন, বিজেপিকে বার্তা মমতার

পাটনায় হওয়া বিরোধী জোটের সফল বৈঠকের পর বাংলার মুখ্যমন্ত্রী বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন- আমরা বিজেপির বিরুদ্ধে একটি বৃহত্তর জোট তৈরি করার চেষ্টা করছি এবং এটি শীঘ্রই গঠিত হবে।

WB Panchayat Election 2023: ২০২৩ এ প্রথম ইঞ্জিন, ২০২৪ এ যাবে দ্বিতীয় ইঞ্জিন, বিজেপিকে বার্তা মমতার
Photo Credit: Twitter@ANI

পশ্চিমবঙ্গ : আজ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রচারের প্রথম থেকেই বিজেপি-কে কড়া ভাষায় আক্রমন করতে ছাড়লেন না তিনি। কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- বিজেপি দেশকে বিক্রি করতে চায়। তাদের ডাবল ইঞ্জিন শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তারা তাদের প্রথম ইঞ্জিন এবং২০২৪ সালের লোকসভা নির্বাচনে দ্বিতীয় ইঞ্জিন হারাতে চলেছে।

পাটনায় হওয়া বিরোধী জোটের সফল বৈঠকের পর বাংলার মুখ্যমন্ত্রী বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন- আমরা বিজেপির বিরুদ্ধে একটি বৃহত্তর জোট তৈরি করার চেষ্টা করছি এবং এটি শীঘ্রই গঠিত হবে।

(The above story first appeared on LatestLY on Jun 26, 2023 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).