WB 12th Results Topper List 2022: উচ্চ মাধ্যমিকে জেলাজুড়ে সাফল্য, দেখুন মেধা তালিকা
চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (WB 12th Results Topper List 2022) হয়েছে আজ। অঙ্ক ভালবাসেন উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অদিশা দেবশর্মা। অঙ্ক বা ইঞ্জিনিয়ারিং কোনও একটি বেছে নিতে চান তিনি।
কলকাতা, ১০ জুন: চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (WB 12th Results Topper List 2022) হয়েছে আজ। অঙ্ক ভালবাসেন উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অদিশা দেবশর্মা। অঙ্ক বা ইঞ্জিনিয়ারিং কোনও একটি বেছে নিতে চান তিনি।পড়াশোনার পাশাপাশি নাচ ,গানেও সমান পারদর্শী অদিশা। পড়াশোনা ও নাচ-গান সমান তালেই চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত।
অর্থনীতি ও রাশিবিজ্ঞান নিয়ে পড়তে চান তৃতীয় স্থানাধিকারী রহিন সেন। মাধ্যমিকে দ্বিতীয়, উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থানে। দুরন্ত সাফল্য পূর্ব বর্ধমানের অভীক দাসের। ভূগোল, ইতিহাস, সংস্কৃত নিয়ে উচ্চমাধ্যমিকে পড়েছেন পঞ্চম স্থানাধিকারী সোমনাথ পাল। অনলাইনে পড়াশোনার জন্য সমস্যা হয়েছিল। জানালেন সপ্তম স্থানাধিকারী সূর্যানি মন্ডল। উচ্চ মাধ্যমিকে সপ্তম বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্র কাজি শামিম এহসান।উচ্চ মাধ্যমিকে সপ্তম বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্র কাজি শামিম এহসান। কমার্স নিয়ে পড়তে চান অষ্টম স্থানাধিকারী সৌভিক দাস।আপাতত কমার্স নিয়ে পড়তে চান। তবে জীবনের বড় স্বপ্ন প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করার, বললেন সৌভিক।
(The above story first appeared on LatestLY on Jun 10, 2022 01:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

