Sukanta Majumdar: মামলায় দুর্নীতির প্রমাণ মিলেছে, তাই কেন্দ্রকে তদন্তের পরামর্শ দিয়েছে, ১০০ দিনের প্রকল্প মামলায় হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

দীর্ঘদিন ধরে বাংলায় ১০০ দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। এই অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Sukanta Majumdar: মামলায় দুর্নীতির প্রমাণ মিলেছে, তাই কেন্দ্রকে তদন্তের পরামর্শ দিয়েছে, ১০০ দিনের প্রকল্প মামলায় হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

দীর্ঘদিন ধরে বাংলায় ১০০ দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। এই অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অবশেষে কলকাতা হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে এই বছরের পয়লা অগাস্ট থেকে চালু করতে হবে এই প্রকল্প। কোনও রাজ্যের জন্য প্রকল্পকে সারা জীবনের জন্য হিমঘরে পাঠাতে পারে না কেন্দ্র সরকার। আপাতদৃষ্টিতে এই সিদ্ধান্তে কেন্দ্রের বিপরীতে গেলেও রাজ্য সরকারের পক্ষেও এই রায় খুব একটা সুবিধা দিতে পারল না। আসলে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এই রায়ে উপকৃত হবেন ১০০ দিনের প্রকল্পের সঙ্গে যুক্ত রাজ্যের অসংখ্য গরীব মানুষ।

হাইকোর্টের রায়ে ব্যাকফুটে কেন্দ্র

এই রায় নিয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “এই নিয়ে এখনই মন্তব্য করাটা খুবই তাড়াহুড়ো হবে। কারণ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের আবেদন করা যেতে পারে। তবে এই রায়ে কয়েকটা জিনিস প্রমাণিত হয়েছে, প্রথমত মামলায় উপস্থাপিত প্রমাণগুলির দুর্নীতির ইঙ্গিত মিলেছে। সেই কারণে হাইকোর্ট কেন্দ্রকে পরামর্শ দিয়েছে যে তাঁরা চাইলে জেলাভিত্তিক তদন্ত করতে পারে। এমনকী প্রকল্প চালু করতে শর্তও রাখতে পারে কেন্দ্র। ফলে এখনই এই রায়কে নিয়ে মন্তব্য করা উচিত হবে না”।

দেখুন সুকান্ত মজুমদারের মন্তব্য

২১-এর নির্বাচনের পর থেকেই বন্ধ ১০০ দিনের প্রকল্প

প্রসঙ্গত, ২১ সালে বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে বন্ধ কেন্দ্রীয় এই প্রকল্প। বুধবার এই মামলায় হাইকোর্ট রায় দেওয়ার পর থেকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডারদের ৩ হাজার ৭০০ কোটি টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তহবিল থেকে দিয়েছে। কেন্দ্র ইচ্ছাকৃত, বেআইনিভাবে এই প্রকল্প বন্ধ করে রাজ্যকে বঞ্চনা করেছে।

(The above story first appeared on LatestLY on Jun 18, 2025 09:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).