Park Street: পূর্ব পরিচিতই ঘটনার মাস্টারমাইন্ড, পার্ক স্ট্রিটে প্রযোজনা সংস্থা ডাকাতি কাণ্ডে গ্রেফতার ২
পার্ক স্ট্রিটে প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে লক্ষাধিক টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ২। জানা যাচ্ছে, অভিযোগ জানানোর ২৪ ঘন্টার মধ্যেই আটক করা হয়েছে তাঁদের।
পার্ক স্ট্রিটে (Park Street) প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে লক্ষাধিক টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ২। জানা যাচ্ছে, অভিযোগ জানানোর ২৪ ঘন্টার মধ্যেই আটক করা হয়েছে তাঁদের। ধৃতদের মধ্যে একজন সংস্থার মালিকের পূর্ব পরিচিত ছিল। সেই এই ঘটনার মাস্টারমাইন্ড ছিল বলে দাবি পুলিশের। ধৃতরা হলেন বিনোদ ও আফতাবউদ্দিন। এদের মধ্যে বিনোদই মূল চক্রী ছিল বলে জানা যাচ্ছে। যদিও এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাই অভিযুক্তদের বৃহস্পতিবারই ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছে।
আগে থেকে টাকার কথা জানত ডাকাতদল
পুলিশসূত্রে জানা যাচ্ছে, বিনোদ আগে থেকেই জানত যে অফিসে মোটা অঙ্কের টাকা লেনদেন হতে চলেছে। সেই কারণেই রাজাবাজারের বাসিন্দা আফতাবউদ্দিনের সঙ্গে ছক কষে এই ডাকাতির পরিকল্পনা করে বিনোদ। এই আফতাবউদ্দিনের বিরুদ্ধে ডাকাতির মামলা আগেই চলছিল। ফলে তাঁকে নিয়ে পরিকল্পনা করেন বিনোদ।
পার্ক স্ট্রিটে ডাকাতি
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ পার্ক স্ট্রিট থানা এলাকার রফি আহমেদ কিদোয়াই রোডে অবস্থিত একটি প্রযোজনা সংস্থার অফিসে হেলমেট পরিহিত দুই দুষ্কৃতি ঢুকে পড়ে। অফিস থেকে প্রায় ৭ লক্ষ টাকা নিয়ে পালায় তাঁরা। ঘটনার পর থানায় অভিযোগ জানাতেই শুরু হয় তদন্ত। এমনকী কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও এই তদন্তে সামিল হয়েছিলেন।
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 03:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

