Kolkata: গোলমাল থামাতে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত পুলিশ আধিকারিক, গ্রেফতার ৩
খাস কলকাতায় বেধড়কভাবে পেটানো হল কলকাতা ট্রাফিক পুলিশের অ্যাডিশনাল ওসিকে। জানা যাচ্ছে শনিবার রাতে রিজেন্ট পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে।
খাস কলকাতায় বেধড়কভাবে পেটানো হল কলকাতা ট্রাফিক পুলিশের ( Kolkata Traffic Police) অ্যাডিশনাল ওসিকে। জানা যাচ্ছে শনিবার রাতে রিজেন্ট পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন রাতে মালঞ্চ সিনেমার সামনে দুই পাড়ার কিছু স্থানীয়দের মধ্যে গণ্ডগোল শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে পরিস্থিতি অগ্নিগর্ভ পর্যায়ে পৌঁছে যায়। সেই সময় ওই এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের আধিকারিক অমিত সাউ ঘটনাস্থলে কী হয়েছে সেটা দেখার জন্য। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। জানা যাচ্ছে, আচমকা পুলিশ এসে যাওয়াতে অনেকেই ক্ষেপে ওঠে। আর তাঁরাই পুলিশ আধিকারিকের ওপর হামলা চালায়।
জানা যাচ্ছে, গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা হচ্ছে। আক্রান্ত পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
(The above story first appeared on LatestLY on Nov 17, 2024 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

