Madan Mitra: 'তোমার উপোস মালের উপোস বলো বিজেপির কানে ,কানে', রুদ্রনীলকে কটাক্ষ মদন মিত্রের

অনুব্রত মণ্ডলকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হলে জল্পনা শুরু হয়। এরপরই তাঁকে নিয়ে কবিতা লেখেন রুদ্রনীল ঘোষ। নাম না করেই অনুব্রত মণ্ডলকে প্যারোডির মাধ্যমে কটাক্ষ করেন রুদ্র।

Madan Mitra: 'তোমার উপোস মালের উপোস বলো বিজেপির কানে ,কানে', রুদ্রনীলকে কটাক্ষ মদন মিত্রের
Madan Mitra, Rudranil Ghosh (Photo Credit: Facebook)

কলকাতা, ১২ এপ্রিল:  এবার রুদ্রনীল ঘোষকে আক্রমণ করলেন মদন মিত্র। কবিতার ছন্দে ছন্দ মিলিয়েই বিজেপির রুদ্রনীলকে (Rudranil Ghosh) আক্রমণ করেন মদন মিত্র। নিজের ফেসবুক হ্যান্ডেলে রুদ্রনীলকে নিয়ে ছন্দ মেলান মদন মিত্র। সেখানে তিনি লেখেন...

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) সিবিআই (CBI)  তলবের পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বীরভূমের দাপুটে নেতা। সিবিআই দফতরে যেতে গিয়ে হঠাৎ করে অসুস্থ বোধ করেন অনুব্রত।  এরপর চিনার পার্কের বাড়ি থেকে নিজাম প্যালেসে না গিয়ে অনুব্রত যান এসএসকেএম হাসপাতালে।  সেখানে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতিকে।  যা নিয়ে জোর জল্পনা শুরু হলে, কবিতা লেখেন রুদ্রনীল ঘোষ।  নাম না করেই অনুব্রত মণ্ডলকে প্যারোডির মাধ্যমে কটাক্ষ করেন রুদ্র।

আরও পড়ুন:  Mandana Karimi: বলিউডের নামী পরিচালকের সঙ্গে গোপণ সম্পর্কে অন্তঃসত্ত্বা, জোর করে গর্ভপাত করানো হয় মন্দানাকে! দেখুন

রুদ্রনীলের ওই কবিতার পর পালটা প্যারোডি লেখেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য। ফলে রুদ্র এবং দেবাংশুর প্যারোডি নিয়ে জোর জল্পনা শুরু হলে, এবার টলিউড অভিনেতাকে পালটা কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

(The above story first appeared on LatestLY on Apr 12, 2022 05:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).