TMC Leader Murder Case: ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত আরও তিন, মোট পাকড়াও ৪ অভিযুক্ত
ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার আরও এক তৃণমূল কর্মী। ধৃত তৃণমূল কর্মীর নাম আজাহার উদ্দিন মোল্লা। এছাড়াও আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃত আজহারউদ্দিন আগে আইএসএফ করলেও, গত বছরের জুলাই মাসেই আসমা বিবি এবং আজহারউদ্দিন মোল্লা শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেয়। রবিবার গভীর রাতে পোলেরহাট থানার একটি আবাসন থেকে আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে উত্তর কাশিপুর থানার পুলিশ। রাজ্জাক খান খুনের ঘটনায় এর আগেই তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরেই আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার আজহারউদ্দিন মোল্লাকে বারুইপুর আদালতে তুলবে পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। আজহারউদ্দিন মোল্লা আইএসএফ-এ থাকাকালীন বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হওয়ায় গুরুতর আহত হয়েছিল। আহত অবস্থায় তৃণমূলে যোগ দিয়েছিল আজহারউদ্দিন। তিনি পানাপুকুড় এলাকায় জয়ী পঞ্চায়েতের নির্বাচিত সদস্য বলে জানা গিয়েছে। আজাহার ছাড়া আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম জাহান আলি খান ও রাজু মোল্লা। এদের রাজনৈতিক পরিচয় কি, তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত দশটার পর পার্টি অফিস থেকে বেড়িয়ে বাড়ি ফেরার সময়ে বিজয়গঞ্জ বাজারের কাছে ভাঙ্গড়ের উত্তর কাশীপুর থানার চালতাবেরড়িয়ার অঞ্চল সভাপতি তৃনমূল নেতা রজ্জাক খাঁ-কে দুষ্কৃতিরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এর আগে মোফাজ্জল মোল্লাকে বারুইপুর আদালতে তোলা হলে, কুড়ি তারিখ পর্যন্ত তাঁর পুলিশ হেফাজত হয়।
(The above story first appeared on LatestLY on Jul 14, 2025 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

