Basirhat: দীর্ঘদিন ধরেই এদেশে লুকিয়ে কাজ করছিল, সীমান্ত পেরোনোর সময় পুলিশের হাতে গ্রেফতার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী

পেশায় নির্মাণ সংস্থার কর্মী হিসেবে তিন বছর ধরে তিনজন এদেশে কাজ করছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে বসিরহাটের স্বরূপনগরের সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের।

Basirhat: দীর্ঘদিন ধরেই এদেশে লুকিয়ে কাজ করছিল, সীমান্ত পেরোনোর সময় পুলিশের হাতে গ্রেফতার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী
Jail - Representational Image (File Photo)

পেশায় নির্মাণ সংস্থার কর্মী হিসেবে তিন বছর ধরে তিনজন এদেশে কাজ করছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে বসিরহাটের (Basirhat) স্বরূপনগরের সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপর তাঁদের জিজ্ঞাসাবাদ করে প্রথমে তাঁরা নিজেদের ভারতীয় হিসেবে পরিচয় দিলেও কোনও নথিপত্র দেখাতে পারে না। এরপর তাঁদের চাপ দিলে স্বীকার করে যে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন তিন বছর আগে। এদিন বাংলাদেশ ফেরার সময় হাতেনাতে ধরে ফেলে স্বরূপনগর থানার পুলিশ। যদিও তাঁদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

তিন বছরে একাধিকবার বাংলাদেশ গিয়েছে অভিযুক্তরা

জানা যাচ্ছে, ধৃতদের নাম ছকিনুর বেগম, নিলুফা খাতুন এবং কামরুল ইসলাম। এদের মধ্যে কামরুল ও নিরুফা বাংলাদেশের যশোহর এলাকার বাসিন্দা এবং ছকিনুরের বাড়ি সাতক্ষীরায়। এরা কলকাতার একটি বেসরকারী নির্মাণ সংস্থার কর্মী হিসেবে কাজ করছিলেন। এই তিন বছরের মাঝে একাধিকবার ওপার বাংলায় পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এবারেও সেই পরিকল্পনায় বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদহ এলাকা দিয়ে যাচ্ছিলেন।

তদন্তে নেমেছে পুলিশ

সেই সময়ই টহলরত একদল পুলিশকর্মীর নজরে আসে তিনজন। তাঁদের জেরা করতেই সন্দেহ হয়। তারপরেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। যদিও এদের সঙ্গে আর কোনও বাংলাদেশি এখানে রয়েছে কিনা এবং তাঁদের এদেশে আসার আসল উদ্দেশ্য কী সেই বিষয়ে জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 08:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).